কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৪, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

তীব্র জ্বর নিয়ে হাসপাতালে সৌদির বাদশাহ

বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। ছবি : সংগৃহীত
বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। ছবি : সংগৃহীত

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ফের অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। খবর সৌদি গেজেটের।

সৌদি আরবের রয়্যাল কোর্ট রোববার (১৯ মে) জানায়, বাদশাহ তীব্র জ্বরে ভুগছেন। তিনি অস্থিসন্ধির ব্যথায়ও কষ্ট পাচ্ছেন। এ অবস্থায় স্বাস্থ্য পরীক্ষার জন্য জেদ্দার আল সালামের রয়্যাল ক্লিনিকে তাকে নেওয়া হয়েছে।

সেখানে তিনি চিকিৎসক দলের তত্ত্বাবধানে রয়েছেন। তারা বাদশাহকে পর্যবেক্ষণে রেখে পরীক্ষা-নিরীক্ষা করছেন। তার ডায়াগনস্টিক রিপোর্ট অনুযায়ী চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

এক মাসের কম সময়ের মধ্যে বাদশাহ সালমানকে হাসপাতালে আনতে হলো। এর আগে এপ্রিলে মেডিকেল চেকআপের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়।

২০১৫ সালে সৌদি আরবের সিংহাসনে বসেন ৮৮ বছর বয়সী বাদশাহ সালমান। তখনই তিনি বয়সের ভারে কাবু ছিলেন। পরে ২০১৭ সালে সিংহাসনের পরবর্তী উত্তরসূরি হিসেবে মনোনীত হন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর পর থেকে তিনি সৌদির সব খাত নিয়ন্ত্রণ করছেন।

সৌদি রাজপরিবারের অসুস্থতার খবর খুব একটি প্রকাশ করা হয় না। কিন্তু বাদশাহর অসুস্থতার খবরটি কর্তৃপক্ষই প্রকাশ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১০

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১১

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১২

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৩

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৪

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৫

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৬

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৭

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৮

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১৯

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

২০
X