কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ১১:০৮ এএম
অনলাইন সংস্করণ

একচেটিয়া ব্যবসার অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা

মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠান অ্যাপল। ছবি : সংগৃহীত
মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠান অ্যাপল। ছবি : সংগৃহীত

স্মার্টফোনের বাজারে এককভাবে আধিপত্য বিস্তার এবং প্রতিযোগীদের সরিয়ে দেওয়ার অভিযোগে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠান অ্যাপলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্র। নিউ জার্সির একটি ফেডারেল আদালতের পাশাপাশি দেশটির ১৬ অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের বরাবর এই মামলাটি দায়ের করেছে মার্কিন বিচার বিভাগ। খবর বিবিসির।

সম্প্রতি অ্যাপল ইউরোপ ও আমেরিকায় বিভিন্ন আইনি জটিলতায় পড়ছে। তবে মার্কিন ফেডারেল আদালতে দায়ের করা এই মামলা এখন পর্যন্ত অ্যাপলের বিরুদ্ধে সবচেয়ে বড় আইনি চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে।

মামলায় মার্কিন বিচার বিভাগের অভিযোগ, আইফোন অ্যাপ স্টোরের নিয়ন্ত্রণের ক্ষমতার অপব্যবহার করে গ্রাহক ও ডেভেলপারদের অধিকার সীমিত করছে অ্যাপল। একই সঙ্গে নিজেদের জন্য হুমকিস্বরূপ অ্যাপকে ব্যর্থ এবং প্রতিদ্বন্দ্বী পণ্যকে কম আকর্ষণীয় করে তুলতে বেআইনি পদক্ষেপ নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

তবে যুক্তরাষ্ট্রের এই মামলার বিরুদ্ধে সর্বোচ্চ দিয়ে লড়াই করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে অ্যাপল। একই সঙ্গে মার্কিন বিচার বিভাগের সব অভিযোগ অস্বীকার করেছে এই টেক জায়ান্ট।

এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেছেন, স্মার্টফোনের বাজারে অ্যাপল নিজেদের একচেটিয়া ক্ষমতা শুধু যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতায় এগিয়ে থেকে বজায় রেখেছে তা নয়, বরং তারা কেন্দ্রীয় সরকারের অ্যান্টি-ট্রাস্ট আইন লঙ্ঘন করেছে।

তবে আদালতে মামলা খারিজের আবেদনের কথা জানিয়েছে অ্যাপল। এই মামলা সফল হবে না বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। অ্যাপলের দাবি, এই মামলা তথ্য-উপাত্ত ও আইনের আলোকে ভুল। তারা এর বিরুদ্ধে জোরালোভাবে লড়াই করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১০

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১২

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৩

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

১৪

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

১৫

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

১৬

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

১৭

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

১৮

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

১৯

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

২০
X