কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মানবাধিকার লঙ্ঘনে মার্কিন নিষেধাজ্ঞায় নিকারাগুয়ার অ্যাটর্নি জেনারেল

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়েছেন নিকারাগুয়ার অ্যাটর্নি জেনারেল। মানবাধিকার ইস্যুতে তার ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শুক্রবার (২২ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী রাজনীতিবীদ ও সিভিল সোসাইটির ওপর সরকারি নির্যাতনে তার ভূমিকার কারণে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞায় পড়া ওই অ্যাটর্নি জেনারেলের নাম ওয়েন্ডি ক্যারোলিনা মোরালেস আরবিনা। ২০১৯ সাল থেকে তিনি এ দায়িত্ব পালন করে আসছেন।

মার্কিন ট্রেজারি বিভাগের আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন বলেন, কোনো ধরনের বৈধ আইনি ভিত্তিছাড়াই ওয়েন্ডি ক্যারোলিনা সরকারবিরোধীদের ওপর দমনপীড়ন ও সম্পত্তি বাজেয়াপ্ত করতে নিজের অফিসকে ব্যবহার করেছেন।

মার্কিন নিষেধাজ্ঞায় পড়ার ফলে যুক্তরাষ্ট্রে থাকা তার সকল সম্পত্তি বাজেয়াপ্ত হবে। একইসঙ্গে সব ধরনের লেনদেন বন্ধ করা হবে। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাবেন না।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা ও তার স্ত্রী বিরোধীনেতাদের ওপর দমন পীড়ন চালাচ্ছে। তাদের এ কর্মকাণ্ডকে অ্যাটর্নি জেনারেল সমর্থন দিয়ে আসছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মিলার বলেন, মানবাধিকার লঙ্ঘন ও অগণতান্ত্রিকতার বিরুদ্ধে পদক্ষেপ অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১০

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১১

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১২

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৩

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৪

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৫

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৬

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৭

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৮

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৯

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

২০
X