কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে সেতুতে এবার বার্জের ধাক্কা

পণ্য পরিবহনকারী বার্জ সেতুটিতে ধাক্কা দেয়। ছবি : সংগৃহীত
পণ্য পরিবহনকারী বার্জ সেতুটিতে ধাক্কা দেয়। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরের প্যাটাপস্কো নদীতে জাহাজের ধাক্কায় সেতু ভেঙে পড়ার এক সপ্তাহের মধ্যে আরও একটি দুর্ঘটনা ঘটেছে। এবার আরকানস নদীর একটি সেতুতে পণ্য পরিবহনকারী বার্জ সজোরে ধাক্কা দিয়েছে।

এতে ওকলাহোমা স্টেট পুলিশ দক্ষিণ সালিসোর রাস্তায় যান চলাচল বন্ধ করে দিয়েছে। এই খবর জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বার্জের ধাক্কার পরও আরকানস নদীর ওপর সেতুটি অক্ষত রয়েছে। কিন্তু প্রশাসন জানিয়েছে, ভালোভাবে সেতু-পরীক্ষা-নিরীক্ষা না হওয়া পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হবে। তাই ট্রাফিক অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরের প্যাটাপস্কো নদীতে পণ্যবাহী জাহাজ এমভি ডালির ধাক্কায় একটি সেতু ভেঙে পড়ে। ভেঙে পড়ার সময় সেতুতে বেশ কিছু গাড়ি, ট্রাক এবং মানুষ ছিলেন। এই দুর্ঘটনায় অন্তত ২০ জন নদীর পানিতে ডুবে যান। এরপর ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।

কিন্তু সেতুর ওপরে কাজ করতে থাকা আটজন কর্মী নতুন পানিতে ডুবে যান। এরপর একটি লাল রঙয়ের পিকআপ ট্রাক থেকে সর্বপ্রথম দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে উদ্ধার হওয়া দুই মরদেহ সম্পর্কে বুধবার রাতে মেরিল্যান্ড স্টেট পুলিশ জানিয়েছে, নিহত দুজনের একজন মেক্সিকোর নাগরিক এবং অপরজন গুয়াতেমালার নাগরিক। ভয়াবহ এই দুর্ঘটনায় মোট ছয়জন নিহত হন।

বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় এমভি ডালি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ওই সময় জাহাজের কর্মীরা দ্রুত প্রশাসনকে সতর্ক করেছিলেন। তাদের তৎপরতাতে কারণে বড় ধরনের বিপদ এড়ানো গেছে। জাহাজ কর্মীরা সতর্ক বার্তা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসন যান চলাচল আগেভাগেই বন্ধ করে দিয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১০

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১১

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১২

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৩

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১৪

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

১৬

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১৭

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৮

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১৯

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

২০
X