কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ১২:২৫ এএম
অনলাইন সংস্করণ

জাহাজের পর এবার সেতুতে বার্জের ধাক্কা, যান চলাচল বন্ধ

জাহাজের ধাক্কায় ধসে পড়া সেতু। ছবি : সংগৃহীত
জাহাজের ধাক্কায় ধসে পড়া সেতু। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরের প্যাটাপস্কো নদীতে জাহাজের ধাক্কায় সেতু ভেঙে পড়ার এক সপ্তাহের মধ্যে আরও একটি দুর্ঘটনা ঘটেছে। এবার আরকানস নদীর একটি সেতুতে পণ্য পরিবহনকারী বার্জ সজোরে ধাক্কা দিয়েছে। এতে ওকলাহোমা স্টেট পুলিশ দক্ষিণ সালিসোর রাস্তায় যান চলাচল বন্ধ করে দিয়েছে। এই খবর জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বার্জের ধাক্কার পরও আরকানস নদীর উপর সেতুটি অক্ষত রয়েছে। কিন্তু প্রশাসন জানিয়েছে, ভালোভাবে সেতু-পরীক্ষা-নিরীক্ষা না হওয়া পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হবে। ট্রাফিক অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরের প্যাটাপস্কো নদীতে পণ্যবাহী জাহাজ এমভি ডালির ধাক্কায় একটি সেতু ভেঙ্গে পড়ে। ভেঙ্গে পড়ার সময় সেতুতে বেশ কিছু গাড়ি, ট্রাক এবং মানুষ ছিলেন। এই দুর্ঘটনায় অন্তত ২০ জন নদীর পানিতে ডুবে যান। এরপর ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।

কিন্তু সেতুর ওপরে কাজ করতে থাকা ৮ জন কর্মী নতুন পানিতে ডুবে যান। এরপর একটি লাল রঙয়ের পিকআপ ট্রাক থেকে সর্বপ্রথম দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক ভাবে উদ্ধার হওয়া দুই মরদেহ সম্পর্কে বুধবার রাতে মেরিল্যান্ড স্টেট পুলিশ জানিয়েছে, নিহত দুইজনের একজন মেক্সিকোর নাগরিক এবং অপরজন গুয়াতেমালার নাগরিক। ভয়াবহ এই দুর্ঘটনায় মোট ৬ জন নিহত হন।

বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় এমভি ডালি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ছিলো। ওই সময় জাহাজের কর্মীরা দ্রুত প্রশাসনকে সতর্ক করে ছিলেন। তাদের তৎপরতাতে কারণে বড় ধরনের বিপদ এড়ানো গেছে। জাহাজ কর্মীরা সতর্ক বার্তা দেওয়ার সাথে সাথে প্রশাসন যান চলাচল আগেভাগেই বন্ধ করে দিয়েছিলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উজবেকিস্তানের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১০

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১১

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১২

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৩

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৪

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৫

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১৬

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

১৭

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X