কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ডিভি লটারির ফলাফলের তারিখ ঘোষণা

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ডিভি লটারির নাম শুনলেই চক্ষু চড়কগাছে ওঠার উপক্রম হয় অনেকের। যুক্তরাষ্ট্রের অভিবাসনবিষয়ক কর্মসূচি ডাইভারসিটি ভিসা তথা ডিভি লটারি অনেকের জন্য তীব্র আকাঙ্ক্ষার বস্তু। এ লটারির মাধ্যমে নিজের ভাগ্যের চাকা ঘোচানোর মতো মানুষের সংখ্যাও নেয়াহেত কম নয়। বহুল আকাঙ্ক্ষিত এ লটারির ফলাফলের তারিখ ঘোষণা করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের গ্রিন কার্ড বিভাগ জানিয়েছে, ডাইভারসিটি ভিসা তথা ডিভি লটারি ২০২৫-এর ফলাফল আগামী ৪মে ঘোষণা করা হবে। এ দিন দুপুর ১২টার পর থেকে অনলাইনে লটারির ফলাফল জানা যাবে।

ডিভি লটারি হলো যুক্তরাষ্ট্রের বৈধভাবে অভিবাসী প্রহণবিষয়ক একটি কর্মসূচি। পররাষ্ট্র দপ্তরের ব্যবস্থাপনায় পরিচালিত হওয়া এ লটারি গ্রিন কার্ড লটারি হিসেবেও পরিচিত। নির্দিষ্ট কয়েকটি দেশ বাদে সারা বিশ্বের নাগরিকরা এটির জন্য আবেদন করতে পারেন। ২০১৩ সাল থেকে বাংলাদেশের জন্য ডিভি লটারির আবেদন বন্ধ রয়েছে। প্রতিবছর হাজার হাজার হাজার অভিবাসপ্রত্যাশী এ সোনার হরিণের সাক্ষাতের জন্য আবেদন করেন। তবে এরমধ্যে মাত্র ৫৫ হাজার ব্যক্তিকে এ সুবিধা দেওয়া হয়। এ লটারিতে বিজয়ীরা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেয়ে থাকেন।

২০২৫ সালের ডিভি লটারির জন্য ২০২৩ সালের ৪ অক্টোবর থেকে আবেদন শুরু হয়। এ লটারির আবেদন করতে হয় অনলাইনে। গত ৭ নভেম্বর এ আবেদনের সময়সীমা শেষ হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড বিভাগ জানিয়েছে, ২০২৫ সালের ডিভি লটারির ফলাফল আগামী ৪ মে, ২০২৪ থেকে পাওয়া যাবে। বিশ্বের সব আবেদনকারীর জন্য শুভ কামনা। এ লটারির জন্য যারা আবেদন করেছেন তারা ই-মেইলের মাধ্যমে ফলাফলের বিজ্ঞপ্তি পাবেন।

ফলাফল জানবেন যেভাবে

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যারা ডিভি লটারি ২০২৫-এর জন্য আবেদন করেছেন তারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখতে পারবেন। ফলাফল ঘোষণার দিন দুপুর ১২টা থেকে এটি জানা যাবে।

ভিসা পাওয়ার জন্য প্রার্থীদের আবেদনের জন্য নিশ্চিতকরণের নম্বর ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।

ডিভি লটারির যোগ্য যারা

ডিভি লটারিতে অংশগ্রহণের জন্য প্রধান দুটি শর্তারোপ করা হয়েছে। আবেদনকারীদের এ শর্ত দুটি বাধ্যতামূলকভাবে পূরণ করতে হয়।

প্রথমত ডিভি লটারির জন্য যোগ্য এমন দেশের নাগরিক হতে হবে। দ্বিতীয়ত আবেদনকারীকে অবশ্যই উচ্চ বিদ্যালয় ডিগ্রিধারী হতে হবে। অথবা তাকে গত পাঁচ বছরের মধ্যে দুবছর এমন কাজের অভিজ্ঞতা থাকতে হবে যেখানে ন্যূনতম দুই বছরের প্রশিক্ষণ প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

১০

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১১

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১২

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১৩

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১৪

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৫

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৬

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৭

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৮

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১৯

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

২০
X