বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধ অভিবাসীদের দারুণ সুসংবাদ দিল কানাডা

শহরের পাশে কানাডার পতাকা। ছবি : সংগৃহীত
শহরের পাশে কানাডার পতাকা। ছবি : সংগৃহীত

অবৈধ অভিবাসীদের দারুণ সুখবর দিয়েছে কানাডা। দেশটির অভিবাসনমন্ত্রী মার্ক থিলার জানান, কাগজপত্র ও অনুমতিবিহীন অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা চলছে। দ্য গ্লোব অ্যান্ড মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। শুক্রবার (১৫ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্ক থিলার জানান, ২০২৫ সাল পর্যন্ত অভিবাসী কমানোর পরিকল্পনা জানিয়েছে কানাডা। এ পরিকল্পনার অংশ হিসেবে প্রতিবছর ৫ লাখ অভিবাসী নেওয়া হবে। ফলে এ সময়ে অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়া হতে পারে। দেশটির অর্থনীতিতে অভিবাসন বেশ গুরুত্বপূর্ণ। এ ছাড়া সাম্প্রতিক সময়ে অধিক অভিবাসীর কারণে জনসংখ্যাও বেড়েছে কানাডার।

অভিবাসনমন্ত্রী জানান, বর্তমানে কানাডায় ৩ থেকে ৬ লাখ অবৈধ অভিবাসী রয়েছেন। তাদের মধ্যে নির্বাসনের ঝুঁকি রয়েছে। এসব অভিবাসী অবৈধ হওয়ায় তাদের ফেরত পাঠানো হতে পারে।

মন্ত্রী জানিয়েছেন, অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা করা হলেও সেখানে শর্তারোপ করা হবে। মূলত স্টুডেন্ট ভিসা ও অস্থায়ীভাবে কানাডা আসা এবং এরপর নিজ দেশে ফেরত না যাওয়া লোকদের এ নাগরিকত্ব দেওয়া হতে পারে।

মন্ত্রী আরও জানান, এ সুযোগ সব অভিবাসী পাবেন না। এমনকি যারা সাম্প্রতিক সময়ে কানাডা গেছে তারাও নাগরিকত্বের জন্য আবেদনের যোগ্য হবেন না। ফলে তারাও এ সুযোগ পাবেন না। আগামী বসন্তে এ নিয়ে একটি প্রস্তাব মন্ত্রিসভায় উঠানো হবে বলেও জানান তিনি।

আগামী ২ বছর অভিবাসী কমানোর পরিকল্পনা নিয়েছে কানাডা। দেশটি ২০২৫ সাল পর্যন্ত বার্ষিক প্রায় ৫ লাখ অভিবাসী নেবে। এরপর এ সংখ্যা আবার বাড়ানো হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১০

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১১

পর্তুগালের একাদশ ঘোষণা

১২

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৩

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৪

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৫

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৬

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৭

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৮

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৯

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

২০
X