কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০২:০২ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১০:১০ এএম
অনলাইন সংস্করণ

পুতিনের বন্ধুর হাতে আমেরিকার লাখ লাখ গোপন নথি

ভ্লাদিমির পুতিন ও জো বাইডেন । ছবি : সংগৃহীত
ভ্লাদিমির পুতিন ও জো বাইডেন । ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কয়েক লাখ স্পর্শকাতর সামরিক নথিপত্র রাশিয়ার মিত্র মালির কাছে চলে গেছে। ইমেইল পাঠানোর সময় সামান্য টাইপিংয়ের ভুলে এসব নথিপত্র তাদের কাছে গেছে।

এসব ইমেইলের মধ্যে মার্কিন সামরিক শীর্ষ কর্মকর্তাদের পাসওয়ার্ড, মেডিকেল প্রতিবেদন, সামরিক স্থাপনার মানচিত্র, আর্থিক রেকর্ড, সরকারি ভ্রমণসহ বিভিন্ন কূটনৈতিক নথিপত্র রয়েছে। তবে এদের কোনো মেইলই গোপনীয় বলে মার্ক করা ছিল না।

বিবিসির খবরে বলা হয়, বহুদিন ধরে মার্কিন সেনাবাহিনী ইমেইল পাঠানোর জন্য ‘ডট এমআইএল’ ডোমেইন ব্যবহার করে আসছে। কিন্তু মেইল পাঠানোর সময় ভুল করে ‘আই’ না দেওয়ায় এসব মেইল চলে যায় মালিতে। কারণ ‘ডট এমএল’ ডোমেইন মালি ব্যবহার করে আসছে।

এ বিষয়টি প্রথমে সামনে নিয়ে আসে ফিন্যান্সিয়াল টাইমস। সংবাদমাধ্যমটি বলছে, ১০ বছর আগেই ডাচ ইন্টারনেট উদ্যোক্তা জোহানেস জারবিয়ের এ বিষয়টি শনাক্ত করেন। এমনকি তিনি মার্কিন কর্মকর্তাদের কাছে এ বিষয়ে উদ্বেগ জানিয়ে পত্রও দেন।

২০১৩ সাল থেকে মালির ডোমেইন ব্যবস্থাপনা নিয়ে কাজ করে আসছেন জারবিয়ের। তবে মালি সরকারের সঙ্গে তার চুক্তির মেয়াদ খুব শিগগিরই শেষ হয়ে যাচ্ছে। গত সোমবার মালি সরকারের এই ডোমেইনের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার কথা ছিল। এ জন্য এটি যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকির কারণ হতে পারে। এমনকি শত্রু রাষ্ট্রগুলো এসব তথ্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহারও করতে পারে।

এ সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন। একই কথা বলছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ।

এ বিষয়ে প্রতিরক্ষা বিভাগের একজন মুখপাত্র বিবিসিকে জানান, প্রতিরক্ষা বিভাগ বিষয়টি সম্পর্কে অবগত এবং তারা গুরুত্বসহকারে দেখছেন। মেইল যেন ভুল ডোমেইনে চলে না যায়, সে পদক্ষেপ নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X