কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৬:০১ পিএম
আপডেট : ০৬ মে ২০২৪, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

‘বাইডেনের ভিয়েতনাম হবে ইসরায়েল’

প্রভাবশালী মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। ছবি : সংগৃহীত
প্রভাবশালী মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। ছবি : সংগৃহীত

ইসরায়েল নিয়ে ঢেঁকি গেলার মতো অবস্থায় পড়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় ইসরায়েলের হামলা বন্ধ এবং ফিলিস্তিনের মুক্তির দাবিতে রাস্তায় নেমেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শাস্তির মুখে পড়েও পিছু হটছেন না তারা। এরই মধ্যে শিক্ষার্থীদের ইসরায়েলবিরোধী বিক্ষোভে সমর্থন দিয়েছেন প্রভাবশালী মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স।

ফিলিস্তিনপন্থিদের আন্দোলনে সংহতি প্রকাশ করে তিনি বলেছেন, ‘বাইডেনের ভিয়েতনাম’ হয়ে উঠতে পারে ইসরায়েল। বার্নি স্যান্ডার্স এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন।

বার্নি স্যান্ডার্স তার সাক্ষাৎকারে বাইডেনের তুলনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের সাথে। সাবেক এই প্রেসিডেন্ট ভিয়েতনাম যুদ্ধের সময়ে শিক্ষার্থী-বিক্ষোভের জেরে ১৯৬৮ সালে পুনর্নিবাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।

এবার ইসরায়েল নিয়েও নিজের অবস্থানের জন্য যুব সম্প্রদায় ও ডেমোক্র্যাটদের বড় অংশের সমর্থন খোয়াতে পারেন বাইডেন। আর এর ফলে আগামী নভেম্বর মাসের নির্বাচনে বাইডেন হেরে যেতে পারেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সিনেটর বার্নি স্যান্ডার্স।

আমেরিকাজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ ক্রমেই আরও জোরদার হচ্ছে। পরিস্থিতি এমন যে, ইসরায়েল নিয়ে ঢেঁকি গেলার মতো অবস্থায় পড়েছেন জো বাইডেন। এদিকে, শাস্তির মুখে পড়া ওইসব শিক্ষার্থীর পড়াশোনার ব্যবস্থা করে দেবে বলে বার্তা দিয়েছে ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুথিরা। শিক্ষার্থী-বিক্ষোভ এবং ভিন দেশের যুদ্ধে প্রচুর খরচের প্রশ্নে নির্বাচনের আগে সব মিলিয়ে বেশ বিপাকেই পড়েছেন বর্তমান প্রেসিডেন্ট বাইডেন।

হুথি পরিচালিত সানা ইউনিভার্সিটির এক কর্মকর্তা বলেছেন, ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছেন যারা, তাদের আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। ফিলিস্তিনের পাশে এই লড়াইয়ে যত রকমভাবে থাকা সম্ভব, আমরা রয়েছি। নির্দিষ্ট ইমেল-ঠিকানা দিয়ে সানা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাস সংঘাত শুরু হওয়ার পরই সরাসরি ফিলিস্তিনের পাশে দাঁড়ায় পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন। তার মধ্যে ইয়েমেনের হুথি অন্যতম। তারা লোহিত সাগরের আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথে হামলা শুরু করে।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে দুই হাজারেরও বেশি বিক্ষোভকারী গ্রেপ্তার হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদল নেতা বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X