কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০৮:৪৫ এএম
অনলাইন সংস্করণ

দাফনের আগে নড়াচড়া করলেন নারী

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মৃত ঘোষণার পর এক নারীকে দাফনের জন্য কবরস্থান নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু দাফনের আগমুহূর্তে জেগে ওঠেন ওই নারী।

এ ঘটনায় সেখানে থাকা ব্যক্তিরা হকচকিয়ে যান। কী করবেন ভেবে পাচ্ছিলেন না তারা। পরে দ্রুত ওই নারীকে আবারও জরুরি চিকিৎসা দেওয়া হয়। পুরো ঘটনায় তোলপাড় পড়ে গেছে। এ নিয়ে তদন্তেও নেমেছে কর্তৃপক্ষ।

নার্সিং হোমেই থাকতেন ৭৪ বছর বয়সী ওই নারী। সেখানকার কর্তৃপক্ষ জানায়, মারা গেছেন তিনি। এরপর তাকে দাফনের জন্য করবস্থানে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে উপস্থিত ব্যক্তিরা হঠাৎ করে বুঝতে পারেন তখনও বেঁচে আছেন ওই বৃদ্ধা। তখন জরুরি সেবা নম্বরে ফোন করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নেব্রাসকার রাজধানী লিংকনে সোমবার এ ঘটনা ঘটে। ফিউনারেল হোমে জেগে উঠলেও শেষ পর্যন্ত মৃত্যুর কোলেই ঢলে পড়েন কনসটেন্স গ্লান্টজ নামের ওই নারী।

মৃত ঘোষণার দুই ঘণ্টা পরও তাকে নিঃশ্বাস নিতে দেখা যায়। এরপর তার শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক করতে জরুরি চিকিৎসা সিপিআর দেওয়া হয়। দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এ ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। তবে পুলিশ বলছে, ওই নার্সিং হোম ইচ্ছাকৃতভাবে এমনটা করেছে বলে কোনো প্রমাণ পায়নি তারা। কনসটেন্সকে নার্সিং হোমের হসপিস কেয়ারে রাখা হয়েছিল। তাই মৃত ঘোষণার পর তার মরদেহের ময়নাতদন্ত করা হয়নি। কেননা হসপিস কেয়ারে যেহেতু মরণাপন্ন রোগী রাখা হয়, তাই ময়নাতদন্তের প্রয়োজন হয়নি।

জানা গেছে, কনসটেন্সকে মৃত্যুর সাত দিন আগে থেকে একজন চিকিৎসক নিয়মিত দেখছিল। তার অবস্থা এতটাই খারাপ ছিল যে, ওই চিকিৎসক তার ডেথ সার্টিফিকেট লিখে দিতে চেয়েছিলেন। তাই কনসটেন্সের মৃত্যুর সময় সন্দেহ করার মতো কিছু ছিল না। পরে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে দ্বিতীয়বারের মতো কনসটেন্সকে মৃত ঘোষণা করা হয়।

এবার ঠিকই কনসটেন্সের ময়নাতদন্ত করা হবে। আর তার ফলাফল হাতে পেতে লেগে যেতে পারে তিন মাস। তবে শুধু কনসটেন্সই নয়, মৃত ঘোষণার পর জেগে ওঠার এমন আরও অনেক উদাহরণ রয়েছে।

এ বিষয়ে অ্যাঙ্গলিয়া রাসকিন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিনের সিনিয়র লেকচারার ড. স্টিফেন হিউজ জানান, এ ধরনের ঘটনা খুবই বিরল। কিন্তু ‘মৃত্যু একটি প্রক্রিয়া মাত্র’। কখনও কখনও মনে হতে পারে, কারও মৃত্যু হয়েছে, কিন্তু তিনি আসলে মারা যাননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১০

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১১

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

১২

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

১৩

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

১৪

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১৫

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১৬

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১৭

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১৮

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১৯

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

২০
X