কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০১:২১ পিএম
প্রিন্ট সংস্করণ

মিরসরাইয়ে হচ্ছে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন

দেশের প্রথম
মিরসরাইয়ে হচ্ছে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন

বাংলাদেশে প্রথমবারের মতো সামরিক সরঞ্জাম উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার। চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ‘ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন’ স্থাপনের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) গভর্নিং বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গতকাল সোমবার বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বেজার নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর মর্যাদা প্রাপ্ত) আশিক চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে প্রতিরক্ষা খাতে নিজস্ব উৎপাদন সক্ষমতা অর্জন জরুরি হয়ে উঠেছে। সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি থেকে দেখা গেছে, হাইটেক অস্ত্রের তুলনায় গোলাবারুদ ও মৌলিক সরঞ্জামের ঘাটতিই বড় সংকট হিসেবে দেখা দিচ্ছে।

বেজা গভর্নিং বোর্ড সভায় জানানো হয়, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে প্রায় ৮০ একর জমি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করা হবে। অন্যদিকে, চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৮ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেড। গতকাল সোমবার ঢাকার বেপজা কমপ্লেক্সে এ বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান মি. বোমজুন পার্ক চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। চুক্তি অনুযায়ী, পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেড ৫৭ হাজার ৬০০ বর্গমিটার জমির ওপর কারখানা স্থাপন করবে। সেখানে হ্যান্ডব্যাগ, ব্যাকপ্যাক, লাগেজসহ নিট ও ওভেন পোশাক যেমন—টি-শার্ট, প্যাডেড ও ডাউন জ্যাকেট, স্পোর্টসওয়্যার ও আন্ডারগার্মেন্টস উৎপাদন করা হবে। দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান ২৪ ঘণ্টা সেবা ও সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। বোমজুন পার্ক জানান, তারা কোচ ও কেট স্পেডের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের জন্য ব্যাগ তৈরি করবেন এবং বাংলাদেশকে একটি সম্ভাবনাময় উৎপাদন গন্তব্য হিসেবে দেখছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

১০

আজকের নামাজের সময়সূচি

১১

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১২

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৩

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৪

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৫

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৬

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৭

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৮

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৯

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

২০
X