কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০৯:৪০ এএম
প্রিন্ট সংস্করণ

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আগস্টে দৈনিক ৫ লাখ ব্যারেল তেল কম রপ্তানি করবে রাশিয়া। সৌদি আরবের সঙ্গে জোটবদ্ধ হয়ে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক মুখপাত্র। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার আন্তর্জাতিক বাজারে দেখা গেছে ঊর্ধ্বমুখী প্রবণতা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ঘোষণা ও সৌদি আরবের একটি বিবৃতির পর ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে বিক্রি হয় ৭৬ ডলার ৬০ সেন্টে। বিবৃতিতে সৌদি আরব আগস্টেও প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত জানিয়েছে। আর সৌদি আরবের বিবৃতি প্রকাশের কিছু সময় পরই রাশিয়া থেকে তেল রপ্তানি কমানোর ঘোষণা আসে।

রুশ উপপ্রধানমন্ত্রীর আলেক্সান্ডার নোভাক বলেন, তেলের বাজারে ভারসাম্য বজায় রাখতে রাশিয়া স্বেচ্ছায় বিশ্ববাজারে দৈনিক ৫ লাখ ব্যারেল তেল সরবরাহ কমাবে। ইউক্রেন সংকট কেন্দ্র করে পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার রপ্তানি শক্তিশালী অবস্থানে রয়েছে। দেশটি এরই মধ্যে মার্চ থেকে বছরের শেষ পর্যন্ত প্রতিদিন ৫ লাখ থেকে ৯৫ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। বিশ্বের দ্বিতীয় শীর্ষ তেল রপ্তানিকারক রাশিয়া। রিয়াদ ও মস্কো তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে। অর্থনৈতিক মন্দাজনিত উদ্বেগ এবং প্রধান উৎপাদকদের থেকে যথেষ্ট সরবরাহের কারণে এক বছর আগে প্রতি ব্যারেল ব্রেন্টের দাম ১১৩ ডলার থেকে কমতে শুরু করে।

গত মাসে প্রতি ব্যারেল রুশ অপরিশোধিত তেল গড়ে বিক্রি হয় ৫৫ ডলার ২৮ সেন্টে। এক বছর আগে এ দাম ছিল ৮৭ ডলার ২৫ সেন্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১০

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১১

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১২

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৩

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৪

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৫

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৬

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৭

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৮

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৯

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

২০
X