বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০২:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ
মেদভেদেভ বলেন

ইউক্রেন যুদ্ধ রাশিয়ার অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত

ইউক্রেন যুদ্ধ রাশিয়ার অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেন যুদ্ধ মূলত রাশিয়ার ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই। এ কারণে ইউক্রেনে যতদিন নিষ্ঠুর শক্তি ক্ষমতাসীন থাকবে, ততদিন এই যুদ্ধ চলবে। তাই এই যুদ্ধ বছরের পর বছর, এমনকি কয়েক দশক পর্যন্তও স্থায়ী হতে পারে। খবর আরটি।

স্থানীয় সময় গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে মেদভেদেভ বলেন, রাশিয়ার অস্তিত্বের সঙ্গে এই যুদ্ধ সরাসরি সম্পর্কিত। আমাদের সামনে আর কোনো পথ নেই। যদি আমরা তাদের ষড়যন্ত্র ও নিষ্ঠুর পরিকল্পনা ধ্বংস করতে না পারি, তাহলে পশ্চিমারা ঐক্যবদ্ধভাবে রাশিয়াকে টুকরো টুকরো করবে।

পশ্চিমা দেশগুলোর একমাত্র উদ্দেশ্য হলো, আমাদের ধ্বংস করা। আমরা কোনোভাবেই তাদের এই নিষ্ঠুর পরিকল্পনা সফল হতে দিতে পারি না। এ কারণে যতদিন ইউক্রেনের বর্তমান সরকার (সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক) ক্ষমতায় থাকবে ততদিন এই লড়াই চলবে।

কৃষ্ণসাগরের উপদ্বীপ ক্রিমিয়াকে প্রতিশ্রুত সাংবিধানিক স্বীকৃতি না দেওয়া এবং উপদ্বীপটি ফের নিজেদের দখলে আনতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক জোট ন্যাটো সদস্য হওয়ার জন্য চেষ্টা-তদবিরের অভিযোগে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১০

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১১

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১২

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৩

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৪

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৫

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৬

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৭

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৮

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৯

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

২০
X