বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৩:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

পশ্চিমবঙ্গে বিস্ফোরণ নিহত ৮

পশ্চিমবঙ্গে বিস্ফোরণ নিহত ৮

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরে একটি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১০ জন। স্থানীয় সময় গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর আনন্দবাজার অনলাইনের।

বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে, আশপাশের বাড়িগুলোর ছাদ ও দেয়াল উড়ে গেছে। এ ছাড়া কারখানার পাশের বেশ কিছু দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের সময় কারখানার ভেতরে বাজি তৈরি করছিলেন শ্রমিকরা। বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেছে বেশ কয়েকজনের দেহ। এমনকি টালির ছাদের ওপর পড়ে থাকতে দেখা গেছে মরদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহতের উদ্ধারে কাজ শুরু করে পুলিশ।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতেই স্থানীয়রা তাদের সামনে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। তারা স্লোগান দিতে শুরু করেন। স্থানীয়দের অভিযোগ, পুলিশ এবং স্থানীয় নেতাদের মদদেই এখানে বেআইনি বাজি কারখানা চলত। প্রশাসন ও শাসক দলের নেতাদের বারবার জানিয়েও কোনো লাভ হয়নি।

স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা কয়েকজন রাস্তার ধারে বসেছিলাম। হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে তাকিয়ে দেখি আশপাশের বাড়িঘর-দোকানপাট ভেঙেচুরে গেছে। সে সময় চারদিক ধোঁয়ায় ছেয়ে যায়। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে, বাজি কারখানার পাশে থাকা একটি বাড়ির ছাদ ভেঙে ওই পরিবারের পাঁচজন আহত হন। এলাকাবাসীর অভিযোগ, ওই এলাকার আরও কয়েকটি বাড়িতে বেআইনিভাবে চলছে বাজি তৈরির কাজ। সেগুলো দ্রুত বন্ধ করার দাবি জানান তারা।

রাজ্যের খাদ্যমন্ত্রী ও দত্তপুকুর এলাকার বিধায়ক রথীন ঘোষ বলেন, বিস্ফোরণের ঘটনায় সাত বা আটজন মারা গেছেন এবং ছয়জন আহত হয়েছেন বলে পুলিশ কর্মকর্তারা তাকে জানিয়েছেন। যে ভবনে বিস্ফোরণ ঘটেছে, সেখানে আতশবাজি মজুত করা হয়েছিল। এখানে আতশবাজি তৈরি করা হতো না। এর প্রধান উৎপাদন কেন্দ্র ছিল নীলগঞ্জের নারায়ণপুর এলাকায়, যা এখান থেকে অনেক দূরে। পুলিশ নারায়ণপুরের সব আতশবাজির কারখানা বন্ধ করে দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

১০

সংসদে প্রধানমন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

১১

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

১২

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

১৩

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

১৪

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

১৫

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

১৬

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৭

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

১৮

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

১৯

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

২০
X