বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১০:৫৮ এএম
প্রিন্ট সংস্করণ

পাকিস্তানে পিটিআইর ১০৮ নেতাকর্মীর কারাদণ্ড

সংসদীয় আসন বাতিল ৬ নেতার
পাকিস্তানে পিটিআইর ১০৮ নেতাকর্মীর কারাদণ্ড

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ১০৮ নেতাকর্মীকে সাম্প্রতিক এক রায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির গতকাল শুক্রবারের এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে সেনাবাহিনীর বিরুদ্ধে সহিংস বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তাদের এ সাজা দিলেন আদালত।

এ ঘটনায় দেশটির গণতন্ত্রের সংকট আরও ঘনীভূত হলো বলে দাবি করছেন রাজনীতি সংশ্লিষ্টরা। সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে এ সাজা ঘোষিত হয়েছে, যা দেশটির রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সমালোচকরা একে গণতন্ত্রের জন্য ‘কালো দিন’ বলে আখ্যা দিচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সাজাপ্রাপ্ত ১০৮ জনের মধ্যে ৫৮ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকিদের বিভিন্ন মেয়াদে এক বছর থেকে তিন বছর পর্যন্ত সাজা দেওয়া হয়েছে। ১০ বছরের সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সংসদ সদস্য, সিনেটর এবং জ্যেষ্ঠ নেতারা। বিশেষ করে পিটিআইর জাতীয় পরিষদ ও সিনেট সদস্য ওমর আয়ুব খান ও শিবলি ফারাজকে এ মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে।

জানা গেছে, গত বছরের মে মাসে দুর্নীতির মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে ইমরান খানের গ্রেপ্তার কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। সে সময় হাজার হাজার সমর্থক সেনা ক্যাম্প ও সরকারি ভবনে হামলা চালায়। প্রাণ হারায় অন্তত ১০ জন। এরপর থেকেই পিটিআইর ওপর শুরু হয় নজিরবিহীন দমনপীড়ন। গত বৃহস্পতিবার ঘোষিত সর্বশেষ রায়ে বিরোধীদলীয় নেতা ওমর আইয়ুব খানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, যা ইমরানপন্থি বিরোধী জোটের জন্য বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। এ ছাড়া আদালতের রায়ে ছয়জন পিটিআই আইনপ্রণেতাকে তাদের সংসদীয় আসন থেকেও অযোগ্য ঘোষণা করা হয়েছে।

এ রায়ের কঠোর সমালোচনা করেছে পিটিআই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে ইমরান খানের দল বলেছে, ‘পাকিস্তানের বিচারিক ইতিহাসে এ প্রথম এমন লজ্জাজনক ঘটনা ঘটল, যেখানে বিরোধীদলের নেতাদের শুধু এ কারণে শাস্তি দেওয়া হলো যে, তারা ইমরান খানের রাজনৈতিক আদর্শ, জনগণের প্রতিনিধিত্ব ও সাংবিধানিক সংগ্রামের প্রতি বিশ্বস্ত ছিলেন।’ পিটিআই জানিয়েছে, তারা আদালতের রায়ের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শূন্যরেখায় থাকা ২৮ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

মার্কিন হামলার জবাবে ‘শত্রু ঘাঁটিতে’ আঘাত ইরানের

রাজধানীতে গ্যাস লিকেজের আগুনে পুড়ল তিনজন, আশঙ্কাজনক দুই

কুয়েত ও বাহরাইনের দিকে ৭টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান : যুক্তরাষ্ট্র

আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী

মাছবাহী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

ঢাকার সড়কে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল হেলপারের

ইরান যুদ্ধের প্রভাবে আরও কোটি মানুষ খাদ্য সংকটে পড়তে পারে : জাতিসংঘ

যাত্রীবাহী বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দাম বাড়বে না : তথ্য উপদেষ্টা

১০

সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি জেনারেলের বিভিন্ন শাখা শনিবার খোলা 

১১

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

১২

তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও সীমান্তে পুশইনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভের ডাক

১৩

শান্তিরক্ষায় আত্মত্যাগের স্বীকৃতি, জাতিসংঘ পদকে ভূষিত ৬ বাংলাদেশি

১৪

১০ লাখ টাকায় ধর্ষণচেষ্টার অভিযোগ আপসের দাবি

১৫

শূন্যরেখায় থাকা সেই ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৬

প্রতিশ্রুতি বনাম বাস্তবতা : নবম পে-স্কেল নিয়ে বড় দুঃসংবাদ

১৭

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত

১৮

ইরানের রাডার স্থাপনায় মার্কিন হামলা

১৯

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

২০
X