বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৭:২৯ এএম
প্রিন্ট সংস্করণ

ভারতীয় নেতাদের হুমকির পর পাকিস্তানের হুংকার

আঞ্চলিক উত্তেজনা
ভারতীয় নেতাদের হুমকির পর পাকিস্তানের হুংকার

ভারতের সামরিক ও রাজনৈতিক নেতারা পাকিস্তানকে হুমকি দেওয়ার পর কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসলামাবাদের নেতারা। সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, সীমান্তে কোনোরকম দুঃসাহস দেখালে তার প্রতিক্রিয়ায় পাকিস্তানের ইতিহাস ও ভূগোল বদলে যেতে পারে। সেই রেশ কাটতে না কাটতে দেশটির সেনাবাহিনীর চিফ অব আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, পাকিস্তানের যে কোনো ধরনের পদক্ষেপের জবাবে ভারতীয় সেনাবাহিনী আর সংযম দেখাবে না। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের সেনাবাহিনী বলছে, ভবিষ্যৎ ভারত-পাকিস্তান সংঘাত ভয়াবহ ধ্বংসযজ্ঞ ডেকে আনবে। আর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এবার ভারতকে তাদের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচেই কবর দেওয়া হবে। পাল্টাপাল্টি এমন হুমকিতে আঞ্চলিক উত্তেজনা বাড়ছে।

গত বৃহস্পতিবার গুজরাটের কচ্ছে সামরিক ঘাঁটিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, পাকিস্তান স্যার ক্রিক সংলগ্ন অঞ্চলে সামরিক অবকাঠামো তৈরির চেষ্টা করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ভারত ও পাকিস্তানের মধ্যে যেসব সীমান্ত নিয়ে বিরোধ রয়েছে, তার মধ্যে অন্যতম স্যার ক্রিক; যা পাকিস্তানের সিন্ধু প্রদেশকে ভারতের গুজরাট রাজ্য থেকে পৃথক করেছে। এরপর শুক্রবার দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, মানচিত্রে নিজেদের ভৌগোলিক অস্তিত্বকে টিকিয়ে রাখতে পাকিস্তানকে তাদের রাষ্ট্রের মদদপুষ্ট সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে। ভারতীয় নেতাদের এমন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তান। শনিবার পাকিস্তানের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতের নিরাপত্তা প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায় থেকে আসা বিভ্রান্তিকর, উসকানিমূলক ও যুদ্ধংদেহী মন্তব্যে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ভবিষ্যতে সংঘাত বাধলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনবে।’ বিবৃতিতে বলা হয়, ‘এবার আমরা ভারতের তথাকথিত ভূগোলগত নিরাপত্তার ভ্রান্ত ধারণা ভেঙে দেব।’ এর পরদিন গতকাল পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ‘এবার ভারতকে তাদেরই যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচে কবর দেওয়া হবে।’ আসিফ আরও বলেন, ভারতের রাজনৈতিক ও সামরিক নেতাদের সাম্প্রতিক মন্তব্য তাদের ব্যর্থতা ও চাপের প্রতিফলন।

উল্লেখ্য, কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে গত মে মাসে দুই দেশের মধ্যে ব্যাপক সংঘাত হয়। পরে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় থামে সেই যুদ্ধ।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X