বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৭:৪২ এএম
প্রিন্ট সংস্করণ

বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ, শঙ্কা

ভেনেজুয়েলায় আগ্রাসন
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের ঘটনায় বিশ্বজুড়ে ক্ষোভ ও আশঙ্কা বাড়ছে। মাদুরোর মুক্তি দাবিতে দেশে দেশে বিক্ষোভ হচ্ছে। নিন্দা জানাচ্ছে বিভিন্ন দেশ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মার্কিন মিত্রসহ অন্যরা নিন্দা জানিয়েছে।

মাদুরোকে অপহরণের পর শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, একটি রূপান্তর সম্পন্ন না হওয়া পর্যন্ত ওয়াশিংটন লাতিন আমেরিকার দেশটিকে পরিচালনা করবে। এরপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে নেই যুক্তরাষ্ট্র। তবে সেদিন ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা যদি মাদক পাচার বন্ধ ও তেল শিল্প উন্মুক্ত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা না করে, তাহলে তিনি ফের হামলার নির্দেশ দিতে পারেন।

এমন পরিস্থিতির মধ্যে স্থানীয় সময় সোমবার মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিউইয়র্কের আদালতে তোলা হয়। সেখানে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

তবে এ নিয়ে প্রশ্ন তুলেছেন সিনেটর চাক শুমার। ডেমোক্র্যাটরা মাদুরোর অভিযান নিয়ে প্রশ্ন তুলেছেন। ভেনেজুয়েলার সুযোগ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের তেল জায়ান্টরা। ভেনেজুয়েলার তেল পরিবহন নিয়ে পানামা খালে মার্কিন চাপ বাড়ছে।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র রাভিনা শামদাসানি ভেনেজুয়েলা সরকারের ‘দীর্ঘস্থায়ী ও ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন’ সম্পর্কে মার্কিন যুক্তি প্রত্যাখ্যান করেছেন।

তিনি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একতরফা সামরিক হস্তক্ষেপের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি অর্জন করা যাবে না।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

জিয়াউর রহমান হত্যা / গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

আর সংসদ অভিমুখে মিছিল করবে না ‘ককরোচ পার্টি’

কাতারের উপহার / নতুন এয়ারফোর্স ওয়ানকে আরও শক্তিশালী করা হবে: ট্রাম্প

ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

১০

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

১১

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১২

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

১৩

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৪

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

১৫

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১৬

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১৭

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১৮

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৯

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

২০
X