বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০১:২৮ পিএম
প্রিন্ট সংস্করণ

রাহুল গান্ধীর রিভিউ আবেদন গুজরাট হাইকোর্টে খারিজ

কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছবি : সংগৃহীত
কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছবি : সংগৃহীত

‘মোদি’ পদবি নিয়ে মন্তব্যের জেরে করা মামলায় ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে গুজরাটের সুরাটের নিম্ন আদালত যে রায় দিয়েছিলেন, তা বহাল রেখেছেন গুজরাটের হাইকোর্ট। গতকাল শুক্রবার গুজরাট হাইকোর্ট এক রায়ে তা বহাল রাখেন। রায়ের পর কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, রাহুল এবার সুপ্রিম কোর্টে যাবেন। এদিকে গুজরাট হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছে বিজেপি। খবর এনডিটিভির।

নিম্ন আদালতের রায় স্থগিত রাখার জন্য গুজরাট হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন রাহুল। নিম্ন আদালতের রায় গুজরাট হাইকোর্ট স্থগিত করলে রাহুল তার লোকসভার সদস্যপদ ফিরে পেতেন; কিন্তু তা না হওয়ায় রাহুলকে এখন ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে। গুজরাট হাইকোর্টের বিচারপতি হেমন্ত প্রচ্ছকের বেঞ্চে গত মে মাসে এই মামলার শুনানি শেষ হয়। শুনানিতে রাহুলের আইনজীবীরা অন্তর্বর্তী রায়ের আরজি জানিয়েছিলেন; কিন্তু বিচারপতি তা অগ্রাহ্য করেন। বিচারপতি প্রচ্ছক তখন বলেছিলেন, গ্রীষ্মকালীন অবকাশের পর হাইকোর্ট খুললে এই মামলার রায় দেবেন তিনি। এক মাসের অবকাশকালীন ছুটি শেষে হাইকোর্ট খুললে গতকাল রায় দেন বিচারপতি প্রচ্ছক। তিনি বলেন, এই রায় রাহুলের প্রতি অবিচার নয়। নিম্ন আদালতের রায় স্থগিত রাখার কোনো যুক্তিসংগত কারণ নেই। নিম্ন আদালতের রায় যথার্থ ও আইনগত দিক থেকে ন্যায্য। রাজনীতি হওয়া উচিত স্বচ্ছ ও অমলিন। রাহুলের বিরুদ্ধে এমন আরও অন্তত ১০টি মামলা বিভিন্ন আদালতে রয়েছে বলে রায়ে উল্লেখ করেন বিচারপতি প্রচ্ছক।

এদিকে গুজরাট হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছে বিজেপি। দলটির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা টুইট করে লেখেন, ‘সত্যমেব জয়তে’। অর্থাৎ সত্যেরই জয় হয়। শেহজাদ পুনাওয়ালা আরও লেখেন, এবার হাইকোর্টও রাহুল গান্ধীর আবেদন খারিজ করে দিলেন। রায়ের পর কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, রাহুল এবার সুপ্রিম কোর্টে যাবেন।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকে এক জনসভায় ‘মোদি’ পদবি নিয়ে কিছু মন্তব্য করেছিলেন রাহুল। অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ নিয়ে দেশত্যাগী নীরব মোদি, ললিত মোদিদের নাম উচ্চারণ করে রাহুল জানতে চেয়েছিলেন, সব চোরের পদবি কেন মোদি হয়?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X