বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৬ জুন ২০২৩, ০৯:৩১ এএম
প্রিন্ট সংস্করণ

গরুর চামড়ায় দাম বাড়ল ৩ টাকা

মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বক্তব্য দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি : কালবেলা
মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বক্তব্য দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি : কালবেলা

প্রতিবছরের মতো এবারও কোরবানির পশুর চামড়ার দর বেঁধে দিল সরকার। চলতি মৌসুমে মাঠপর্যায় থেকে সংগৃহীত প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম বাড়ানো হয়েছে ৩ টাকা, যা আগের বছরের তুলনায় ৬ শতাংশ বেশি। তবে অপরিবর্তিত থাকছে খাসি ও বকরির চামড়ার দাম।

গতকাল রোববার ঈদুল আজহা উপলক্ষে মন্ত্রণালয়ে চামড়া ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে চামড়ার এই মূল্যস্তর নির্ধারণের ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, এ বছর চলতি কোরবানির মৌসুমে লবণযুক্ত গরুর চামড়ার দাম ৬ শতাংশ বাড়ানো হয়েছে। সে অনুযায়ী এবার ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০-৫৫ টাকা। আর ঢাকার বাইরে এই দর হবে ৪৫ থেকে ৪৮ টাকা। কিন্তু এবার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সারা দেশে লবণযুক্ত খাসি ও বকরির চামড়ার দর গত বছরের মতোই অপরিবর্তিত থাকবে। ২০২২ সালে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ায় দাম বেড়েছিল ৭ টাকা ও খাসির চামড়ায় ৩ টাকা।

টিপু মুনশি আরও বলেন, রপ্তানির ক্ষেত্রে চামড়া ভালো অবস্থানে রয়েছে। সরকারের লক্ষ্য চামড়া থেকে বিলিয়ন ডলারের বেশি রপ্তানি আয় অর্জন করা। সে জন্য কোরবানির চামড়া ভালো রাখা খুবই গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকার বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয় সম্মিলিতভাবে চামড়া যাতে ভালো থাকে, তার সুপারভিশন করছে। এ বছরও আগের তুলনায় চামড়া নষ্ট কম হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, কাঁচা চামড়া ব্যবসায়ী মালিক সমিতিসহ চামড়া খাতের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১০

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১১

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১২

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৩

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৪

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৫

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৮

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৯

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

২০
X