রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১২ জুলাই ২০২৩, ০১:৪৯ পিএম
প্রিন্ট সংস্করণ

জাহাঙ্গীরের ফাঁসি স্থগিত চেয়ে আবেদন

জাহাঙ্গীরের ফাঁসি স্থগিত চেয়ে আবেদন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর আলমের ফাঁসি কার্যকর স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। গত সোমবার তার পরিবারের পক্ষে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এস এন গোস্বামী রাজশাহী কারা কর্তৃপক্ষের কাছে এ আবেদন পাঠিয়েছেন।

গতকাল মঙ্গলবার আবেদনটি হাতে পাওয়ার কথা জানিয়ে কারাগারের জেলার নাজিম উদ্দিন বলেন, মঙ্গলবার এক আইনজীবীর পাঠানো এমন একটি চিঠি এসেছে। কারা অধিদপ্তরের মহাপরিদর্শকের মাধ্যমে সুপ্রিম কোর্টে বিষয়টি খোঁজ-খবর নেওয়া হবে।

আবেদন বলা হয়েছে, নিহত ড. তাহেরের বাসার কেয়ারটেকার জাহাঙ্গীর আলমের ফাঁসি কার্যকর স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট এখনো পেন্ডিং রয়েছে। এই রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফাঁসি কার্যকর স্থগিত চাওয়া হয়েছে।

এর আগে গত ৩ মে তাহের হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও কেয়ারটেকার জাহাঙ্গীর আলমের রিভিউ আবেদন খারিজের রায় প্রকাশ করেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৮ বিচারপতির বেঞ্চ ২১ পৃষ্ঠার এ রায় প্রকাশ করেন।

এর ফলে এই দুই আসামির ফাঁসি কার্যকরে আইনি কোনো বাধা নেই। তাদের শুধু রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ ছিল। সে অনুযায়ী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন ওই দুই আসামি। তবে সেই আবেদন নাকচ করা হয়েছে। এখন নিয়ম অনুযায়ী যে কোনো সময় তাদের ফাঁসি কার্যকর করা হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যারা ইনসাফ ও কল্যাণের কথা বলে তাদের অপকর্ম বেশি: এ্যানি

কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে দারুণ সুখবর দিলেন বক্সার রাকিব

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানিতে ‘বিষ’

ইউক্রেনের বেপরোয়া হামলার সমুচিত জবাব দেওয়া হবে: ইরান

যে কারণে হেডিং নিষিদ্ধ করল ইতালিয়ান ক্লাব কোমো

গাজীপুর সিটি করপোরেশনে ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা

‘১৭ আগস্টের মধ্যে প্রাথমিক শিক্ষকদের নতুন নীতিমালা’

কিছুদিনের মধ্যেই ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে: পরিবেশমন্ত্রী

এনসিপির কেন্দ্রীয় নেতাদের সামনেই ইবিতে ছাত্রশক্তির পদবঞ্চিতদের হট্টগোল

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

১০

সোহরাওয়ার্দী উদ্যানের সেই ‘নামাজের জায়গাসহ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

১১

হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ

১২

রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা

১৩

রাজশাহীতে প্রকাশ্যে চলে মাদকের হাট, আতঙ্কে স্থানীয়রা

১৪

হাইকোর্টের রুল / বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়

১৫

সেন্টমার্টিন পরিবহনের বাস দুর্ঘটনা: আইনজীবীকে ক্ষতিপূরণ দিতে রুল

১৬

‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে’

১৭

খুদে ভক্তের চুক্তিপত্রে স্বাক্ষর, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি!

১৮

উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

১৯

ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় সড়ক অবরোধ

২০
X