কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০২:০০ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৪:৩০ পিএম
প্রিন্ট সংস্করণ
বকেয়া বেতন দাবি

গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিকদের

গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিকদের

জুন মাসের বকেয়া বেতন দাবিতে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় মিকনীট গার্মেন্টস লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার উত্তেজিত শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেন এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, ঈদের পর জুন মাসের বকেয়া বেতন পরিশোধ নিয়ে মালিকপক্ষ টালবাহানা শুরু করে। এক পর্যায়ে তাদের পাওনা মঙ্গলবার সকালে পরিশোধ করা হবে বলে জানায় মালিকপক্ষ। কিন্তু নির্ধারিত সময়ে পরিশোধ না করায় বাধ্য হয়ে আন্দোলনে নামেন শ্রমিকরা। এ সময় তারা বিক্ষোভ মিছিল করেন এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। সড়ক অবরোধের কারণে ওই মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে তাদের দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।

মিকনীট গার্মেন্টস লিমিটেড কারখানার অ্যাডমিন ম্যানেজার আমিনুল ইসলাম দুলাল বলেন, ঈদের আগেই জুন মাসের বেতন অর্ধেক দেওয়া হয় শ্রমিকদের। মঙ্গলবার শ্রমিকদের জুন মাসের বাকি অর্ধেক বেতন পরিশোধ করার কথা ছিল। কিন্তু সময়মতো ব্যাংক থেকে টাকা ওঠাতে না পারায় আগামীকাল বেতন দেওয়ার কথা বলা হয়।

কিন্তু শ্রমিকরা তা শুনে আন্দোলনে নামেন। বাসন থানার ওসি সানোয়ার জাহান বলেন, বকেয়া বেতন দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখেন। পরে আগামীকাল বেতন পরিশোধ করার আশ্বাস পেয়ে তারা সড়ক থেকে সরে যান। উদ্ভূত পরিস্থিতিতে কারখানা মঙ্গলবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X