মমিনুল ইসলাম, মতলব উত্তর (চাঁদপুর)
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০২:২০ এএম
আপডেট : ১৪ মে ২০২৪, ০৭:২৯ এএম
প্রিন্ট সংস্করণ

স্কুলের সামনে ভাঙা সেতু, দুর্ভোগে শিক্ষার্থীরা

স্কুলের সামনে ভাঙা সেতু, দুর্ভোগে শিক্ষার্থীরা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের খালে নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরে ভাঙা। ভোগান্তিতে রয়েছেন এ সড়ক দিয়ে যাতায়াতকারী শিক্ষক-শিক্ষার্থী, দোকানদার ও এলাকাবাসী। পৌরসভার ছেংগারচর বাজারে কলাকান্দা রোড হয়ে স্কুল ও বাজারে যাতায়াতের একমাত্র সড়ক এটি। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

জানা যায়, ছেংগারচর খালের ওপর প্রায় ১৫ বছর আগে নির্মিত হয়েছে সেতুটি। গত পাঁচ বছর আগে সেতুটির কিছু অংশ ভেঙে যায়। পরে কোনোরকম সংস্কার করা হয়। এবারও স্কুলে যাওয়ার একমাত্র সেতুটি ভেঙে যাওয়ায় স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, বাজারে আসা লোকজন যাতায়াত করতে পারছে না। ঝুঁকি নিয়ে অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করছে। দীর্ঘদিন পেরিয়ে গেলেও ভাঙা সেতুটি সংস্কারে কোনো উদ্যোগ নেই।

স্থানীয়দের অভিযোগ, সেতুটি নির্মাণের সময় অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়। ঢালাইয়ে পর্যাপ্ত উপকরণ ব্যবহার করা হয়নি। তাই সেতুটির ঢালাই ভেঙে নিচে পড়ে যাচ্ছে এবং বর্তমানে বড় একটি অংশ ভেঙে নিচে পড়ে গিয়ে রড বের হয়ে গেছে। সেতুর বেশিরভাগ অংশ ধসে যাওয়ায় এখন মরণফাঁদে পরিণত হয়েছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।

পালালোকদি গ্রামের বাসিন্দা মো. মোস্তফা জানান, সেতুটি সংস্কারের জন্য কর্তৃপক্ষের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। প্রতিদিনই সেতু দিয়ে শত শত শিক্ষার্থী ঝুঁকি নিয়ে চলাচল করে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার জানান, সেতুটি নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এরই মধ্যে প্রস্তাবনা পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য

সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি

আ.লীগের ঝটিকা মিছিল, সাবেক মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

দিল্লিতে ১০ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও খুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

১০

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

১১

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

১২

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

১৩

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

১৪

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

১৫

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

১৬

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

১৭

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে: গালিবাফ

১৮

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

১৯

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

২০
X