কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ০৪:০০ এএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০৫:৩৪ পিএম
প্রিন্ট সংস্করণ
জাতীয় ঐক্য

ঐক্যের উদ্যোগ সব পক্ষ থেকেই আসা উচিত

বদিউল আলম মজুমদার
ঐক্যের উদ্যোগ সব পক্ষ থেকেই আসা উচিত

জাতীয় ঐক্য সৃষ্টির উদ্যোগ সরকার, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এমনকি নাগরিক—সবার পক্ষ থেকেই আসা উচিত বলে মনে করেন অন্তর্বর্তী সরকার গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, জাতির সামনে কোনো চ্যালেঞ্জ তৈরি হলে তা মোকাবিলায় নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা সবার দায়িত্ব। জাতীয় ঐক্য প্রশ্নে গতকাল শুক্রবার কালবেলাকে বদিউল আলম এসব কথা বলেন।

সুজন সম্পাদক বলেন, দেশে সাম্প্রতিক সময়ে কিছু উত্তেজনার সৃষ্টি হয়েছে। কিছু স্বার্থান্বেষী মহলের উসকানিতে এই উত্তেজনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে আমার মনে হয়, জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছে।

জাতীয় ঐক্য সৃষ্টিতে কাদের উদ্যোগী হওয়া উচিত—এমন প্রশ্নে তিনি বলেন, উদ্যোগটা সবার পক্ষ থেকে আসা উচিত। এখানে অন্তর্বর্তীকালীন সরকার আছে, রাজনৈতিক দল আছে, বিভিন্ন সামাজিক সংগঠন আছে, এমনকি নাগরিকরা রয়েছে। মনে রাখতে হবে, বিভিন্নরকম পরিচয়ের বাইরে আমরা সবাই এ দেশের নাগরিক। তাই আমাদের সবারই দায়িত্ব হবে, যত সমস্যা সামনে আসে— একতাবদ্ধভাবে সেগুলো মোকাবিলা করা।

জাতীয় ঐক্য সৃষ্টির প্রক্রিয়া সম্পর্কে বদিউল আলম মজুমদার বলেন, আলাপ-আলোচনা, মতবিনিময়, এসবের মধ্য দিয়ে ঐক্য সৃষ্টির প্রক্রিয়া শুরু হতে পারে।

জাতীয় ঐক্যের পথে কোনো বাধা কিংবা প্রতিবন্ধকতা আছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, কিছু স্বার্থান্বেষী মহল, যারা উসকানি দিচ্ছে, যারা বিভিন্নভাবে এ দেশে ধর্মীয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়; তারা এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমাদের ওটাই কাটিয়ে উঠতে হবে।

তিনি আরও বলেন, আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সব পরিচয়ের ওপর আমরা এ দেশের নাগরিক। সাময়িক সংকট উত্তরণে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা করণীয় করতে হবে। আমাদের যেমন অধিকার আছে, তেমনি দায়িত্বও আছে। জাতির সামনে যখন কোনো চ্যালেঞ্জ তৈরি হয়, তখন সবার দায়িত্ব সেই চ্যালেঞ্জ মোকাবিলায় নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

মুন্সীগঞ্জে যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১

ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে, দাবি কোচের

১০

মাদককাণ্ডে জাবির ২ নারী শিক্ষার্থী বহিষ্কার

১১

৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন একনেকে

১২

সংঘবদ্ধ ধর্ষণ / নিশামনি হত্যার নতুন তথ্য দিল পুলিশ

১৩

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলমান : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৪

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নেতৃত্ব সম্মাননা অনুষ্ঠিত

১৫

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ 

১৬

জি-৭ সম্মেলন, ইরান চুক্তির পর ইউক্রেন যুদ্ধ বন্ধে নজর

১৭

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা 

১৮

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

১৯

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

২০
X