সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার আদর্শই গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা : তুলি

সাভারে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভায় বক্তব্য রাখছেন প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি। ছবি : কালবেলা
সাভারে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভায় বক্তব্য রাখছেন প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি। ছবি : কালবেলা

‘মায়ের ডাক’র সমন্বয়ক ও ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শই গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা। তিনি ছিলেন এ দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার এক অবিসংবাদিত প্রতীক।

তিনি বলেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্রের আপোষহীন নেত্রী বারবার প্রমাণ করেছেন জনগণের অধিকার রক্ষায় আপোষের কোনো জায়গা নেই। ব্যক্তিগত ত্যাগ ও নির্যাতনের মধ্য দিয়েও তিনি কখনো স্বৈরশাসনের কাছে মাথা নত করেননি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে সাভারের সাদাপুর এলাকায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও শোকসভায় এসব কথা বলেন তিনি।

সানজিদা ইসলাম তুলি বলেন, আজ দেশে গণতন্ত্র সংকুচিত, মানুষের ভোটাধিকার প্রশ্নবিদ্ধ। এই সংকটময় সময়ে বেগম খালেদা জিয়ার আদর্শ, সাহসী নেতৃত্ব ও গণতান্ত্রিক চেতনা আমাদের পথ দেখায়। তার দেখানো পথেই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে আছে এবং থাকবে। জনগণের শক্তিতেই দেশে একটি জবাবদিহিমূলক, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা সম্ভব। এ জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন জোরদার করার আহ্বান জানাই।

আয়োজিত দোয়া মাহফিল ও শোকসভায় স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় আলেম-ওলামারা। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌসে তার উচ্চ মর্যাদা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শোকসভায় সাভার থানা যুবদলের সাবেক সভাপতি গোলাম হোসাইন ডালিমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাভার থানা বিএনপির সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন সাইফুল। এতে আরও উপস্থিত ছিলেন- সাভার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আবুল খায়ের, সহসভাপতি এখলাস উদ্দিন এবং ঢাকা জেলা যুবদলের সহসম্পাদক আব্দুল গণী বাদলসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X