কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩২ এএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৫ এএম
প্রিন্ট সংস্করণ
আশঙ্কা মির্জা ফখরুলের

এক-দেড় মাসে আমাকেও ভেতরে যেতে হবে

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

যারা সরকারের বিরোধিতা করছে, সরকার তাদের সবাইকে কারাগারে ঢুকিয়ে দিতে চায় বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজের একটি মিথ্যা মামলার বিচারের কার্যক্রম তড়িঘড়ি করে শেষ করার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘কয়েকদিন আগে আমার একটি মামলার ট্রায়াল শুরু হয়েছে। আমার ধারণা, এক-দেড় মাসের মধ্যে আমাকেও চলে যেতে হবে ভেতরে। তাদের উদ্দেশ্যটা একদম পরিষ্কার। কাউকে বাইরে রাখবে না।’

গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্যের উদ্যোগে ‘নব্বইয়ের গণঅভ্যুত্থান ও কিছু কথা’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে এই আলোচনা সভা হয়। তৎকালীন ডাকসুর ভিপি আমান উল্লাহ আমানের লেখা এ গ্রন্থটির প্রকাশক শাহজী প্রকাশনী সংস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দারের সভাপতিত্বে এবং ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দিন আলমের সঞ্চালনা সভায় আমান উল্লাহ আমান, সাবেক ছাত্রনেতা খায়রুল কবির খোকন, জহির উদ্দিন স্বপন, মোস্তাফিজুর রহমান বাবুল, ফজলুল হক মিলন, খন্দকার লুৎফর রহমান, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আসাদুর রহমান খান, কামরুজ্জামান রতন প্রমুখ বক্তব্য দেন।

ঢাকার মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানকে ১০ তারিখ কারাগারে চলে যেতে হবে আশঙ্কা করে দলের মহাসচিব বলেন, তাকে ১০ তারিখ হাজিরা দিতে হবে এবং সেখান থেকে কারাগারে চলে যেতে হবে মিথ্যা মামলায়।

মির্জা ফখরুল বলেন, সরকারের উদ্দেশ্য পরিষ্কার। আইন মন্ত্রণালয়ের একটি সেলকে নির্দেশ দেওয়া হচ্ছে, অতিদ্রুত সেসব মামলাকে চিহ্নিত করবে, যেগুলো তাদের ভাষায় চাঞ্চল্যকর এবং রাষ্ট্রবিরোধী মামলা। মামলাগুলোর অতিদ্রুত যেন রায় দেওয়া যায়, তার ব্যবস্থা করবে। তারা গোটা দেশের আশা-আকাঙ্ক্ষা-স্বপ্নকে ধ্বংস করে দেওয়ার জন্যে পুরোপুরি একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করছে।

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকেও জেলে পাঠানোর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ড. ইউনূস একজন নোবেল বিজয়ী। বাংলাদেশের একমাত্র ব্যক্তি, যিনি একটি নোবেল পুরস্কার পেয়েছেন। সরকার তার বিরুদ্ধে এমনভাবে লেগেছে যে, তাকে জেলে ঢুকিয়েই ছাড়বে—একটা অবস্থান তারা তৈরি করেছে।

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া: গতকাল বিকেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর সুস্থতা ও কারামুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে মহানগর দক্ষিণ বিএনপি। আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে কারাগারে নেওয়ার পর তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

এ ছাড়া গতকাল ছাত্রদলের সাবেক নেতাদের উদ্যোগে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X