কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৯ এএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৮ এএম
প্রিন্ট সংস্করণ

৩০ হাজার টাকায় রোহিঙ্গারা হয় ‘বাংলাদেশি’

কক্সবাজারে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের ক্যাম্প। ছবি: সংগৃহীত
কক্সবাজারে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের ক্যাম্প। ছবি: সংগৃহীত

মাত্র ৩০ হাজার টাকা খরচ করলেই মিয়ানমারের রোহিঙ্গারা হতে পারছে বাংলাদেশের নাগরিক! টাকার বিনিময়ে তৈরি করতে পারছে ভুয়া জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন সনদ। অভিযোগ আছে, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটররাই এসব অপরাধে জড়িত। কাজটি নির্বিঘ্নে করতে তারা গড়ে তুলেছেন চক্র। এমন চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ।

গ্রেপ্তাররা হলেন দিনাজপুরের বিরল পৌরসভার কম্পিউটার অপারেটর মো. আব্দুর রশিদ, বিরলের রানীপুকুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর সোহেল চন্দ্র, তাদের সহযোগী মো. শহিদুল ইসলাম মুন্না, মো. রাসেল খান ও মো. মোস্তাফিজুর রহমান।

গতকাল সোমবার বিকেলে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দাপ্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।

হারুন অর রশীদ বলেন, রশিদ ও সোহেল পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান ও সচিবের আইডি ব্যবহার করে এনআইডি ও জন্মনিবন্ধন সার্ভারে প্রবেশ করে এসব অপকর্ম করত। বাকি তিনজন মাঠ পর্যায়ে গ্রাহক আনার কাজ করত। চক্রটি এনআইডি ও জন্মনিবন্ধন সনদ তৈরির কথা বলে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করত। তারা রোহিঙ্গাদের পাশাপাশি বাংলাদেশি নাগরিকদেরও ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরি করে দিত। নিয়মিত সাইবার টহলে বিষয়টি নজরে এলে অনুসন্ধানে নামে সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের কর্মকর্তারা। একপর্যায়ে চক্রটির সন্ধান পাওয়া যায়।

তিনি বলেন, মূলহোতা মো. আব্দুর রশিদ দিনাজপুরের বিরল পৌরসভায় এবং সোহেল চন্দ্র বিরলের ১০ নম্বর রাণীপুকুর ইউনিয়ন পরিষদে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত। বাকিদের সহায়তায় তারা দুজন টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিরলের অধিবাসী দেখিয়ে জন্মনিবন্ধন সনদ বানিয়ে দিত। কাজের ধরন অনুযায়ী টাকা পেত তারা। এ ছাড়া কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের অনেক পৌরসভা ও ইউনিয়নে তাদের লোক আছে। যারা ৫ থেকে ৩০ হাজার টাকার বিনিময়ে হাজার হাজার ভুয়া জন্মনিবন্ধন করে দিয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আ. লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১০

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১১

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১২

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৩

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৫

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৬

নামাজরত মুসল্লির মৃত্যু

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৯

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

২০
X