সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০২:২৮ এএম
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৮:১২ এএম
প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে চিনিকলে ভয়াবহ আগুন

৫ কিমি এলাকায় ছড়িয়ে পড়ে ধোঁয়া
চট্টগ্রামে চিনিকলে ভয়াবহ আগুন

দেশের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চিনিকলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ নামের কারখানাটিতে আগুন লাগে। আগুনে অন্তত পাঁচ কিলোমিটার এলাকায় ধোঁয়া ও কেমিক্যালের গন্ধ ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে কারখানার যে গুদামে আগুনের সূত্রপাত, রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে আগুন জ্বলছিল। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের সঙ্গে আগুন নেভাতে কাজ করছিল নৌ, বিমান ও সেনাবাহিনীর দল। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দুটি টাগবোটকেও কাজ করতে দেখা গেছে।

রাত ১১টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় ফায়ার সার্ভিস কন্ট্রোল অফিসের কর্মকর্তা কফিল উদ্দিন কালবেলাকে জানান, ফায়ার সার্ভিসের সর্বোচ্চ প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। আগুন অনেকটাই কমে এসেছে। তবে পুরোপুরি নির্বাপণ হয়নি। এখনো কাজ চলছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, আগুন যাতে কর্ণফুলী নদীতে নোঙর করা জাহাজে ছড়াতে না পারে এবং নিয়ন্ত্রণে সহযোগিতা করা যায়, সেজন্য ঘটনাস্থলে দুটি টাগবোট পাঠানো হয়েছে। বন্দরের টাগবোট কান্ডারি-৪ ও কান্ডারি-১২ দুর্ঘটনাস্থলে থেকে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে। এসব টাগবোট আগুন নেভানোর পাশাপাশি ঝুঁকিতে থাকা জাহাজ উদ্ধারেও সক্ষম।

স্থানীয়রা জানান, এমন অগ্নিকাণ্ড স্মরণকালে দেখেনি এলাকার বাসিন্দারা। মূলত ওই কারখানাটি চিনি পরিশোধনের জন্য ব্যবহৃত হয়। পাশাপাশি দেশের বাইরে থেকে আমদানি করা চিনি পরিশোধনের বিভিন্ন কাঁচামাল রাখা হয় কারখানায়। কর্ণফুলী এলাকার স্থানীয় বাসিন্দা মাহবুব আলম কালবেলাকে বলেন, ‘আগুন এমনভাবে ছড়িয়ে গেছে যে, নদীর পাড়সহ আশপাশের পুরো এলাকা কালো হয়ে গেছে। আশপাশ এলাকার কেমিক্যালের ঝাঁজালো গন্ধ পাচ্ছি। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তিনি বলেন, এত বড় শিল্প গ্রুপ, ক্ষতির পরিমাণও অনেক হতে পারে। এখানে কেমিক্যাল ও কাঁচামালের পাশাপাশি বিশাল অবকাঠামো আছে। অনেক কিছুই নষ্ট হয়ে গেছে।

এস আলম গ্রুপের এক ঊর্ধ্বতন কর্মকর্তা কালবেলাকে বলেন, ‘চিনির গুদামে আগুন লেগে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রমজানকে সামনে রেখে বিপুল পরিমাণে চিনি আনা হয়েছিল। এরপর ঈদের আগাম প্রস্তুতি হিসেবে সবকিছু গুছিয়ে নেওয়া হয়েছিল; কিন্তু হঠাৎ আগুনে বড় ক্ষতি হয়ে গেছে।’

এস আলম গ্রুপের নির্বাহী পরিচালক সুব্রত কুমার ভৌমিক বলেন, ‘কী কারণে আগুন লেগেছে, তা জানা যায়নি। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X