এ কে আজাদ চৌধুরী
প্রকাশ : ০৭ মে ২০২৪, ০২:৩৯ এএম
আপডেট : ০৭ মে ২০২৪, ০৯:৩৯ এএম
প্রিন্ট সংস্করণ
মন্তব্য

এখনই ‘বিশেষ আইন’ প্রয়োজন

এখনই ‘বিশেষ আইন’ প্রয়োজন

সরকারি বিশ্ববিদ্যালয়ের অনেক সমস্যা রয়েছে। সে কারণে অনেক শিক্ষার্থী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ছে। কিন্তু সব বেসরকারি বিশ্ববিদ্যালয় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পারছে না। তবু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় সংখ্যায় এতটাই বেড়েছে যে, তা শিক্ষার মান নষ্ট করে দিচ্ছে। গুণগত মান রক্ষা হচ্ছে না।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নানা সমস্যায় জর্জরিত। এই মুহূর্তে স্থায়ী ক্যাম্পাস, স্থায়ী সনদের চেয়েও বেশি জরুরি গুণগত শিক্ষক ও মানসম্মত পাঠদান। এই শিক্ষক থাকতে হবে আনুপাতিক হারে। আমরা স্থায়ী ক্যাম্পাস, ট্রাস্টি বোর্ডের অনিয়মসহ অন্য সব বিষয় নিয়ে পড়ে আছি, অথচ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষক কতজন রয়েছেন, অধ্যাপক কতজন রয়েছেন, সেদিকে কারও নজর নেই।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ট্রাস্টি নিয়োগ দেওয়া হয় যাদের প্রতিপত্তি রয়েছে, যারা রাজনৈতিক দলের অনুসারী। অথচ ট্রাস্টি নিয়োগ দেওয়া উচিত শিক্ষাবিদদের মধ্য থেকে। সে কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে একটু-আধটু পরিবর্তনে কিছুই হবে না। এখানে গুরুত্বপূর্ণ বড় সংস্কার দরকার।

বিশ্ববিদ্যালয় কমিয়ে এই সমস্যার সমাধান হবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য সরকারের বিশেষ কমিটি দরকার। বিশ্ববিদ্যালয় পরিচালনায় আগের আইনের সংশোধন করে নতুন একটি ‘বিশেষ আইন’ করা উচিত। তা ছাড়া বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব বোর্ড অব ট্রাস্টিজের কাছে থাকতে হবে আংশিক। বাকি দায়িত্বটুকু উপাচার্যকে দিতে হবে। উপাচার্য হবেন বিশ্ববিদ্যালয়ের চিফ। কারণ ট্রাস্টি বোর্ডকে বিশ্ববিদ্যালয় পরিচালনার পুরো দায়িত্ব দিলে তারা এটিকে ব্যবসায়িক প্রতিষ্ঠান বানাবে। সেখানে মানসম্মত শিক্ষা নয়; বরং সনদ বিক্রি হবে। ট্রাস্টিরা বিশ্ববিদ্যালয়গুলোতে টাকা দেন। সে টাকা কীভাবে দেন, কীভাবে খরচ করেন, তারও যৌক্তিক কারণ থাকতে হবে।

লেখক: সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাবেক চেয়ারম্যান, ইউজিসি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১০

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১১

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১২

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১৩

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১৪

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১৫

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৬

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৭

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৮

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৯

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

২০
X