সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৪:০৬ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

পেঁয়াজ আমদানি বন্ধ, দাম ঊর্ধ্বমুখী

ভারত থেকে আমদানি করা পেঁয়াজ। ছবি : কালবেলা
ভারত থেকে আমদানি করা পেঁয়াজ। ছবি : কালবেলা

দেশে পেঁয়াজের বাজার আবারও অস্থির হয়ে উঠেছে। বাংলাদেশি আমদানিকারকদের ইমপোর্ট পারমিট (আইপি) হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় ভোমরা বন্দরে ভারত থেকে পেঁয়াজ আসা বন্ধ হয়ে গেছে। এর ফলে বাজারে কেজিপ্রতি দাম ৬৫-৭০ টাকায় পৌঁছেছে এবং সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট ও কাস্টমস সূত্রে জানা যায়, সবশেষ ২৭ মার্চ ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়। এর মধ্যে অতিবৃষ্টিতে স্থানীয় ফসলের ক্ষতি হওয়ায় বাজারে পেঁয়াজসহ অন্যান্য সবজির দাম বেড়ে যায়। একপর্যায়ে সাতক্ষীরায় পেঁয়াজের দাম কেজিতে ৮০ টাকায় পৌঁছে যায়।

এ অবস্থায় সরকার ১৭ আগস্ট থেকে আমদানি অনুমোদন দিলে ভোমরা বন্দরে পেঁয়াজ আসা শুরু হয়। ওইদিন ৭টি ট্রাকে ২০২ টন পেঁয়াজ আমদানি হয়। এতে ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং বাজারে কিছুটা প্রভাব পড়ে।

তবে খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, ভোমরায় ৪৫-৫০ টাকায় বিক্রি হওয়া আমদানিকৃত পেঁয়াজ স্থানীয় বাজারে না এসে অধিক লাভের জন্য সরাসরি রাজধানীসহ দেশের অন্যান্য জেলায় চলে যাচ্ছে। ফলে সাধারণ ক্রেতাদের এখনো ২০-৩০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে।

ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা বলেন, আইপি বন্ধ হয়ে যাওয়ায় ভারত থেকে পেঁয়াজ আসা বন্ধ হয়ে গেছে। বাজারে ফের ঘাটতি দেখা দিচ্ছে এবং দাম ঊর্ধ্বমুখী। দ্রুত আইপি অনুমোদন না দিলে সমস্যা আরও বাড়বে।

কাস্টমস সূত্রে জানা যায়, গত পাঁচ দিনে ভোমরা বন্দরে ভারত থেকে ১২৬ ট্রাকে মোট ৩ হাজার ৬৫০ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ফ্লাইট চালুর পরিকল্পনা স্থগিত করল মালয়েশিয়ার বিমান সংস্থা

বড় কয়েকটি খাতে আসতে পারে বড় কর ছাড়ের প্রস্তাব

আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনা অমার্জনীয় অপরাধ : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

অলৌকিক পুনর্মিলন, ৫৮ বছর পর জন্মপরিচয় ও পরিবার ফিরে পেলেন দুলাল

শিক্ষা খাতে বাড়তে পারে ৪৩ হাজার কোটি টাকা

খাবার মিললে খান, না পেলে অনাহারে থাকেন জাহেরা বেগম

ফিফা বিশ্বকাপ ২০২৬: ৪৮ দলের স্কোয়াড দেখে নিন এক নজরে

কৃষক কার্ডের জন্য ১ হাজার কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব

সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির বিরুদ্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

বাড়ছে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা

১০

যুবলীগের কেন্দ্রীয় নেতা শেখ রাসেল গ্রেপ্তার

১১

ব্যাংক হিসাব খুলতে লাগবে টিআইএন, ছাড় পেতে পারেন যারা

১২

বাজেট ২০২৬-২৭ / ধনীদের ওপর বাড়ছে করের চাপ, ৩ কোটির বেশি আয়ে কর ৩৫ শতাংশ

১৩

মিয়ানমারে মার্কিন কূটনীতিকের রহস্যজনক মৃত্যু, আটক থাই নারী

১৪

স্বাস্থ্যখাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

১৫

বিএনপি-জামায়াত ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ

১৬

বাজেটে ব্যবসা শুরু-পরিচালয় বড় সংস্কার, ৭ দিনে মিলবে লাইসেন্স 

১৭

পবিত্র কোরআনে বাজেটের ধারণা

১৮

মধ্যরাতে শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা

১৯

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা

২০
X