বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৩:৩৭ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে অভিনয় ছেড়ে জ্যোতিষী হলেন টিউলিপ

টিউলিপ জোশি । ছবি : সংগৃহীত
টিউলিপ জোশি । ছবি : সংগৃহীত

বলিউডের ঝলমলে রূপালী পর্দায় যিনি একসময় ছিলেন গ্ল্যামারাস নায়িকা, আজ তিনি দাঁড়িয়ে আছেন সম্পূর্ণ ভিন্ন এক জগতে। সত্তরের দশকের শুরুতে মুম্বাইয়ে জন্ম নেওয়া টিউলিপ জোশি, যাকে একসময় যশরাজ ফিল্মস আবিষ্কার করে দিয়েছিল বলিউডের রঙিন দুনিয়া। উদয় চোপড়া থেকে সালমান খান, শহিদ কাপুর কিংবা মাম্মতির মতো তারকাদের সঙ্গে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আলো ঝলমলে সেই নায়িকা এখন অভিনয়ের বদলে বেছে নিয়েছেন জ্যোতিষ বিদ্যা।

ভারতীয় এক গণমাধ্যম সূত্রে জানা গেছে, যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়’ সিনেমার মাধ্যমে বলিউডে ক্যারিয়ার শুরু করেন টিউলিপ জোশি। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়। সিনেমাটির গানগুলো বিশেষভাবে জনপ্রিয়তা লাভ করে, বিশেষ করে টাইটেল গানটি। এই সিনেমায় টিউলিপ জোশির সঙ্গে উদয় চোপড়া, জিমি শেরগিলও অভিনয় করেন। সিনেমাটি সফল হলেও টিউলিপ জোশির ক্যারিয়ার তেমন আগায়নি। পরবর্তীতে ‘মাতৃভূমি’, ‘দিল মাঙ্গে মোর’, ‘জয় হো’ এর মতো অনেক সিনেমায় কাজ করেন টিউলিপ। কিন্তু এই তিনটি সিনেমাই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

টানা তিনটি সিনেমা ফ্লপ হওয়ার পর, টিউলিপ জোশি দক্ষিণী সিনেমার দিকে ঝুঁকে পড়েন। কন্নড়, পাঞ্জাবি, তেলেগু ও মালায়ালাম ভাষার সিনেমাতেও কাজ করেন। তাকে শেষবার দেখা যায় ‘জয় হো’ সিনেমায়। এটি ২০১৪ সালে মুক্তি পায়। সালমান খান অভিনীত এই সিনেমায় ক্যামিও চরিত্র অভিনয় করেন টিউলিপ।

এদিকে ব্যক্তিগত জীবনে ক্যাপ্টেন বিনোদ নায়ারকে বিয়ে করেছেন টিউলিপ। ১৯৮৯-১৯৯৬ সাল পর্যন্ত পাঞ্জাব রেজিমেন্টের ১৯তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন নায়ার। তিনি একজন কমিশনপ্রাপ্ত অফিসার হিসেবে ভারতীয় সেনাবাহিনীতে কাজ করেন। ‘প্রাইড অব লায়নস’ নামে জনপ্রিয় একটি উপন্যাসও রচনা করেছেন টিউলিপের স্বামী।

কিন্তু গত ১০ বছর ধরে গ্ল্যামার দুনিয়া থেকে অনেকটা দূরে জীবনযাপন করছেন টিউলিপ জোশি। ২০০৭ সালে স্বামীকে নিয়ে এ অভিনেত্রী প্রতিষ্ঠা করেছেন ‘কিমি কনসালটিং’। এই সংস্থা যৌথভাবে পরিচালনা করছেন তারা। একজন সফল ব্যবসায়ীর পাশাপাশি, টিউলিপ একজন জ্যোতিষীও। বর্তমানে বৈদিক জ্যোতিষ ও জীবনধারা পরামর্শবিদ্যা নিয়ে কাজ করছেন এ অভিনেত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইনের বিরুদ্ধে গণঅধিকার পরিষদের প্রতিবাদ মিছিল

হিট অফিসারের আদলে এবার ডিএসসিসির ‘সিটি ইন্সপেক্টর’

নড়াইলে যুবদল নেতাকে কুপিয়ে যখম 

নতুন সরকারের বড় পরীক্ষা আজ

জ্যৈষ্ঠের শেষে বর্ষার আগমনী বার্তা

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

১০

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

১১

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

১২

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

১৩

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

১৪

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১৫

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১৬

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৭

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৮

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৯

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

২০
X