নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০১:৫৮ পিএম
প্রিন্ট সংস্করণ
নোয়াখালীতে কাদের

শেখ হাসিনা ভিসা নীতি রক্তচক্ষু ভয় করেন না

শেখ হাসিনা ভিসা নীতি রক্তচক্ষু ভয় করেন না

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিসা নীতি ও কারও রক্তচক্ষুকে ভয় করেন না। প্রয়োজনে ডাল-ভাত খাবেন কিন্তু কারও কাছে মাথা নত করবেন না। গতকাল শনিবার নোয়াখালী জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিদেশিদের উদ্দেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ভিসা নীতি দেবেন, দেন; নিষেধাজ্ঞা দেবেন, দেন। শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না। ডাল-ভাত খেয়ে দিন কাটাবেন তবুও কারও কাছে তিনি মাথা নত করবেন না। কীভাবে দেশের জনগণের উন্নতি করা যায় তা শেখ হাসিনা জানেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ১৬ বছর আগে তারেক রহমান মুচলেকা দিয়ে রাজনীতি থেকে পালিয়ে গেছে। দেশের হাজার কোটি টাকা লুট করে বিদেশে বসে এখন আন্দোলনের ডাক দেয়, তার ডাকে জনগণ সাড়া দেবে না। এ অপশক্তি রুখতে হবে।

সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আ ন ম সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্যাহ খানের সঞ্চলনায় বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, হাতিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু প্রমুখ।

এর আগে দুপুরে নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি, উন্নয়ন ও সুধী সমাবেশে ওবায়দুল কাদের বলেন, আমাদের অস্তিত্বের লড়াই চলছে। আপনারা প্রস্তুত থাকবেন। যে হাত আগুন নিয়ে পোড়াতে আসবে সেই হাত ভেঙে দেবেন। যে হাত ভাঙচুর করতে আসবে সেই হাত ভেঙে দেবেন। তিনি আরও বলেন, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ আমাদের প্রধান শত্রু। আর এ দুইয়ের বিশ্বস্ত ঠিকানা বিএনপি। তাদের আস্ফালনের জবাব আমাদের দিতে হবে। গত কয়েকদিনে তারা জেলায় জেলায় যে তাণ্ডব শুরু করেছে, তার জবাব আমাদের দিতে হবে। তারা গত সাড়ে ১৪ বছরে আন্দোলনে ব্যর্থ হয়ে জ্বালাও-পোড়াও শুরু করেছে। আন্দোলনে ব্যর্থ বিএনপি আগামী নির্বাচনেও ব্যর্থ হবে।

এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহিমের সভাপতিত্বে সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান। এদিন দুপুরে নোয়াখালী পুলিশ লাইনসে নবনির্মিত ‘চেতনায় বঙ্গবন্ধু’ ম্যুরালের উদ্বোধন করেন ওবায়দুল কাদের।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

আলোচনার মাধ্যমে জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল

অযত্ন-অবহেলায় ফুলবাড়ীর শতবর্ষী সুরেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি

ইয়ামাল ভক্তদের জন্য বড় ‘সুখবর’ দিল স্পেন

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

ইরানে প্রবেশ করা যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত

নাসির উদ্দিনের সঙ্গে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধির সাক্ষাৎ

ডিবি পুলিশের অভিযানে ভেজাল ওষুধ কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩

সন্ধ্যার মধ্যে ব্যাপক ঝড়, বজ্রবৃষ্টির পূর্বাভাস

নানা আয়োজনে নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদকে স্মরণ

১০

আজ আইসক্রিম দিবস, যেভাবে উদযাপন করবেন

১১

আরব আমিরাতে ট্রেন ভ্রমণে যাত্রীরা পাবেন নতুন সুবিধা

১২

ওমানে ভারতীয় নারীকে নির্যাতন, ভিডিও বার্তায় দেশে ফিরতে আকুতি

১৩

প্রেমের টানে কসবায় চীনা যুবক

১৪

ফাইনালের আগেই বড় সুখবর পেলেন আলভারেজ

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ / তদন্তে ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে, ২১ জুলাই হতে পারে চার্জ দাখিল

১৬

বাউফলে আমন বীজতলা নিমজ্জিত, কৃষকের স্বপ্নভঙ্গ

১৭

কৃষক খাদ্য নিরাপত্তার প্রধান চালিকাশক্তি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৮

ফেনীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে না থাকার আহ্বান জেলা প্রশাসনের

১৯

গুঞ্জনের মধ্যেই ছবি প্রকাশ, আলোচনায় পূজা

২০
X