কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৮ জুন ২০২৫, ০৮:২৫ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

ভয়াবহতা বাড়ছেই

ভয়াবহতা বাড়ছেই
ছবি : কালবেলা গ্রাফিক্স

ইরান-ইসরায়েল যুদ্ধ ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে। উভয়পক্ষই হামলা এবং পাল্টা হামলা অব্যাহত রেখেছে। যুদ্ধে জড়িয়ে পড়ছে আন্তর্জাতিক পরাশক্তিগুলোও। জরুরি ভিত্তিতে ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের সরে গিয়ে শহরটি খালি করতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে তিনি বলেছেন, ইরানের পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করা উচিত ছিল। তিনি তাদের চুক্তি স্বাক্ষর করতে বলেছিলেন। এটা লজ্জার আর মানবজীবনের ক্ষতি। ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। তিনি এটি বারবার বলেছেন। আর ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যাচেষ্টার ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, খামেনিকে হত্যা করলে যুদ্ধ বাড়বে না; বরং যুদ্ধ শেষ হবে। গত সোমবার এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু এ কথা বলেন। খামেনিকে হত্যাচেষ্টার ব্যাপারে প্রশ্ন করা হলে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলেছেন, দেখুন, আমাদের যা করার প্রয়োজন আমরা তাই করব। আমি বিস্তারিত কিছু বলব না। কিন্তু আমরা তাদের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করেছি। যদি আমরা খামেনিকে হত্যা করি তাহলে যুদ্ধ বাড়বে না। এটি যুদ্ধ বন্ধ করবে।

ইরান-ইসরায়েলের এ পাল্টাপাল্টি হামলার মধ্যেই এবার চীনের পরমাণু অস্ত্র নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। পারমাণবিক অস্ত্রের ভান্ডার বাড়াচ্ছে দেশটি। পারমাণবিক শক্তিধর যে কোনো দেশের তুলনায় নিজেদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা দ্রুত বৃদ্ধি করছে চীন। ২০২৫ সালের প্রথম দিকে দেশটির পারমাণবিক অস্ত্রের সংখ্যা ৬০০-তে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে, যা বিশ্বব্যাপী অস্ত্র প্রতিযোগিতায় গতি যোগ করেছে এবং কৌশলগত উদ্বেগ বাড়িয়েছে।

তবে বেইজিং বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধু আত্মরক্ষার জন্য। সম্প্রতি বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, চীন তার জাতীয় নিরাপত্তার প্রয়োজনীয়তা অনুসারে পারমাণবিক ক্ষমতা সর্বনিম্ন স্তরে রেখেছে এবং কখনো অস্ত্র প্রতিযোগিতায় জড়িত হয় না। বেইজিং যে কোনো সময় এবং যে কোনো পরিস্থিতিতেই পারমাণবিক অস্ত্রের প্রথম ব্যবহার না করার নীতি অনুসরণ করে এবং অপারমাণবিক রাষ্ট্রগুলোর বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার প্রতিশ্রুতিবদ্ধ। দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচিকে ‘গুরুতর হুমকি’ বলে বিবেচনা করে আসছিল ইসরায়েল। আর বহুদিনের প্রস্তুতি শেষে ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে ইরানের বিরুদ্ধে অভিযানে একযোগে হামলা চালানো হয়েছে দেশটির পরমাণু স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সামরিক ঘাঁটি ও শীর্ষ নেতৃত্বের ওপর। তবে আশার কথা এই যে, মিশরের নেতৃত্বে ২১টি মুসলিম দেশের একটি গ্রুপ ইসরায়েলের ইরানের ওপর হামলার নিন্দা করেছে। সেইসঙ্গে গ্রুপটি জরুরি ভিত্তিতে উত্তেজনা হ্রাস এবং মধ্যপ্রাচ্যের সবার পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছে। ‘বাছাইহীনভাবে মধ্যপ্রাচ্যের সবাই’ বলছে, গ্রুপটি ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির প্রতি ইঙ্গিত করেছে। অর্থাৎ ইসরায়েলকেও পরমাণু অস্ত্র প্রাপ্তির চেষ্টা থেকে সরে আসতে হবে।

গ্রুপটিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো—আলজেরিয়া, বাহরাইন, ব্রুনাই, চাদ, কোমোরোস, জিবুতি, মিশর, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত।

এটা তো সবারই জানা যে, বিশ্ব রাজনীতিতে এসব দেশের ভূমিকা মুখ্য নয়, গৌণ। তাই যুদ্ধ থামাতে হলে এগিয়ে আসতে হবে বিশ্ব মোড়লদেরই। কিন্তু বিদ্যমান পরিস্থিতিতে সেটা দৃশ্যমান নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X