কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২২ এএম
প্রিন্ট সংস্করণ
চারদিক

পাবিপ্রবিতে নতুন দিগন্তের সূচনা

মো. বাবুল হোসেন
পাবিপ্রবিতে নতুন দিগন্তের সূচনা

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. এসএম আব্দুল-আওয়াল ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর উপাচার্য হিসেবে যোগদান করেন। সে হিসেবে এ বছরের আগামীকাল ২৫ সেপ্টেম্বর তার উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের এক বছর পূর্ণ হবে। এক বছরের ক্লান্তিহীন যাত্রায় শুধু প্রশাসনিক দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি; বরং এটি হয়ে উঠেছে এক নতুন দূরদর্শী পথচলা। শিক্ষার মানোন্নয়ন, গবেষণার বিস্তার, অবকাঠামো উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রমসহ প্রতিটি স্তরেই তার গতিশীল নেতৃত্ব এবং কার্যকর প্রতিটি উদ্যোগ এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এবং বাইরে ব্যাপক সাড়া ফেলেছে। তার গতিশীল নেতৃত্বে বিশ্ববিদ্যালয় বর্তমানে সুশৃঙ্খল, আধুনিক এবং গবেষণানির্ভর উচ্চশিক্ষার একটি কেন্দ্রে ধাপে ধাপে রূপ নিচ্ছে। নানা চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি যে স্বচ্ছতা, আন্তরিকতা ও নিয়মতান্ত্রিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন, তা বিশ্ববিদ্যালয়ে নতুন স্বপ্ন ও আস্থার সঞ্চার করেছে।

তার এক বছরের অর্জনগুলো শুধু সংখ্যা দিয়ে পরিমাপ সম্ভব নয়; বরং তা ভবিষ্যতের সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। সামনে আরও বড় স্বপ্ন, একটি গুণগতমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করা; যেখানে জ্ঞানচর্চা, গবেষণা এবং উদ্ভাবন সমান গুরুত্ব পাবে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০০৮ সালের ৫ জুন ৩০ একর জায়গার ওপর পাবনা শহর থেকে প্রায় ৫ কিলোমিটার পূর্বে ঢাকা-পাবনা মহাসড়কের পাশে রাজাপুর নামক স্থানে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে পাঁচটি অনুষদের অধীনে ২১টি বিভাগে প্রায় ছয় হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন।

গত বছর যোগদান করেই তিনি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ভিন্ন ভিন্ন দিনে মতবিনিময় করেন। মতবিনিময়ে তারা বিভিন্ন বিষয়ে খোলামনে মত ব্যক্ত করেন। যোগদানের সময়ের অঙ্গীকার ও প্রত্যাশা পূরণের জন্য তিনি গঠনমূলক কাজ করে যাচ্ছেন। ৩৬৫ দিনে তিনি দৃশ্যমান অনেক কাজই করেছেন; যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে গবেষণা ও উদ্যোক্তা বিষয়ে কোনো ইনস্টিটিউট বা সেল ছিল না। তিনি এ বছর ‘ইনস্টিটিউট অব ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ ডেভেলপমেন্ট’, ‘রিসার্চ অ্যান্ড টেকনোলজি ট্রান্সফার সেল’ এবং ‘সেল ফর ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কোলাবোরেশন’ নামে একসঙ্গে একটি ইনস্টিটিউট ও দুটি সেল গঠন করেন। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষ করে তুলতে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যেমন গুরুত্বপূর্ণ, তেমনি একজন পরিচ্ছন্নতাকর্মীর অবদানও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বর্তমান প্রশাসন সেভাবেই কাজ করে যাচ্ছে। পরিচ্ছন্নতাকর্মীদেরও দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আবাসিক হলগুলোতে বিগত সময়ে নানাবিধ সমস্যা ছিল। বর্তমানে হলগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সীমিত সম্পদের মধ্যে বেশ কিছু সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও মেডিকেল সেন্টারের সেবার মানও বৃদ্ধি করেছেন। আগে কেন্দ্রীয় গ্রন্থাগার সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকত, এখন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা হয়। মেডিকেল সেন্টার আগে খোলা থাকত সন্ধ্যা ৬টা পর্যন্ত, এখন চিকিৎসাসেবা প্রদানের জন্য সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা হয়।

শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আপিল ও শৃঙ্খলাবিধি নীতিমালা করা হয়েছে। এর আগে এমন কোনো নীতিমালা বিশ্ববিদ্যালয়ে ছিল না। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিদেশে ভ্রমণ এবং শিক্ষাগ্রহণ-সংক্রান্ত কাজে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত ছুটি উপাচার্য কর্তৃক অনুমোদন-সংক্রান্ত নীতিমালা করা হয়েছে। এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হতো।

তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনে অসাধারণ ভূমিকা পালন করছে। উপাচার্য ড. আওয়াল মাত্র এক বছরে যেসব উন্নয়ন কার্যক্রম গ্রহণ করেছেন, তা বিশ্ববিদ্যালয়ের গুণগত ও দৃশ্যমান পরিবর্তনে এক ভিন্নমাত্রা যোগ করেছে। উপাচার্য ড. আব্দুল-আওয়ালের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একসঙ্গে নিয়ে এভাবে চলতে থাকলে বিশ্ববিদ্যালয়টি খুব দ্রুতই একটি সম্মানজনক অবস্থায় পৌঁছাবে।

লেখক: উপপরিচালক (জনসংযোগ)

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা জারি

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১০

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১১

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১২

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৩

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৪

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৫

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৬

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৭

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

১৮

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

১৯

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

২০
X