কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৮:২৩ এএম
প্রিন্ট সংস্করণ
সেই দিনটি

হীরালাল সেন

স্মরণ
হীরালাল সেন

চলচ্চিত্র ব্যক্তিত্ব হীরালাল সেন ১৮৬৬ সালে মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৮৯৬ সালে কলকাতায় আইএসসি ক্লাসে অধ্যয়নকালে স্টার থিয়েটার আয়োজিত চলচ্চিত্র প্রদর্শনী দেখে চলচ্চিত্রের প্রতি তার আগ্রহ সৃষ্টি হয়। এ কারণে পড়াশোনা ছেড়ে বায়োস্কোপ অনুশীলন শুরু করেন এবং ১৮৯৮ সালে কলকাতার ক্ল্যাসিক থিয়েটারে চলচ্চিত্র প্রদর্শন শুরু করেন। ছোট ভাই মতিলাল সেনকে নিয়ে গড়ে তোলেন দ্য রয়্যাল বায়োস্কোপ কোম্পানি। ১৯০০ সালে বিদেশ থেকে আধুনিক যন্ত্রপাতি আমদানি করেন এবং কোম্পানিকে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করার প্রয়াস পান। পরে তিনি মুভি ক্যামেরা চালানোর আধুনিক ও বিশেষ কলাকৌশল রপ্ত করেন এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের বৈচিত্র্যপূর্ণ গতিশীল দৃশ্যের চিত্রগ্রহণ শুরু করেন। ১৯০০ থেকে ১৯১৭ সাল পর্যন্ত তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সংখ্যা ৪০টি। তিনি ১৯০৪ সালে উপমহাদেশের প্রথম নির্বাক ছবি আলিবাবা ও চল্লিশ চোর নির্মাণ করেন। ১৯০৩ সালে তার রয়্যাল বায়োস্কোপ কোম্পানি থেকে প্রথম বাংলায় সি কে সেনের মাথার তেল ‘জবাকুসুম’, বটফেস্ট পালের ‘এডওয়ার্ড টনিক’ ও ডব্লিউ মেজর কোম্পানির ‘সালসা পিলা’ প্রভৃতি বিজ্ঞাপনচিত্র নির্মিত হয়। এ ছাড়া তিনি প্রামাণ্যচিত্র ও সংবাদচিত্রও নির্মাণ করেন। হীরালাল সেন ১৯১৭ সালের ২৯ অক্টোবর মারা যান। তার স্মৃতি রক্ষার্থে বাংলাদেশ চলচ্চিত্র অধিদপ্তর প্রবর্তন করে ‘হীরালাল সেন স্মৃতিপদক’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১১

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১২

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৩

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৪

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৫

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৬

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৭

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৮

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৯

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

২০
X