কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০২:৪৮ এএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১০:১৬ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় গেলে চাঁদাবাজি-দুঃশাসনমুক্ত দেশ গড়বে : কফিল উদ্দিন

বিএনপির উদ্যোগে আয়োজিত উঠান বৈঠক। ছবি : কালবেলা
বিএনপির উদ্যোগে আয়োজিত উঠান বৈঠক। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এম. কফিল উদ্দিন আহমেদ জানিয়েছেন, বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে চাঁদাবাজি, ইভটিজিং ও দুঃশাসনমুক্ত একটি সুন্দর, সুশাসনভিত্তিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি জবাবদিহিমূলক ও জনগণের অধিকারভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর দক্ষিণখানের মধ্যপাড়া ফায়দাবাদ এলাকায় বিএনপির উদ্যোগে আয়োজিত উঠান বৈঠক এবং ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

কফিল উদ্দিন আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক ঘোষণাপত্র নয়, এটি হচ্ছে জনগণের মুক্তি ও পরিবর্তনের অঙ্গীকার। সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন। বিএনপি নেতা আলম মাস্টারের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- দক্ষিণখান থানা শ্রমিক দলের সাবেক সভাপতি সুলতান মাহমুদ, থানা মহিলা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসিনা আক্তার, উত্তরা-পূর্ব থানার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ মাস্টার, পূর্ব থানার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী ইমরান, যুগ্ম আহ্বায়ক ইফরান এবং বিমানবন্দর থানা ছাত্রদলের সহসভাপতি শফিকুল ইসলাম শফিক।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উঠান বৈঠক শেষে স্থানীয় জনগণের মাঝে ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X