কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ১০:১৫ এএম
প্রিন্ট সংস্করণ

যত্নে বেড়ে উঠুক আমাদের শিশুরা

যত্নে বেড়ে উঠুক আমাদের শিশুরা

প্রতিটি দেশ, জাতি, সমাজ যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় তারা লক্ষ্য রাখে যাতে তাদের আগামী প্রজন্ম সুরক্ষিত ও সুস্থ থাকে, তাদের ওপর যাতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে। কেননা, এ কথা সর্বজনবিদিত যে, আজকের শিশুরাই ভবিষ্যৎ পৃথিবীর কর্ণধার। তাদের নেতৃত্বেই চলবে আগামী পৃথিবী। তাই তো শিশুদের অধিকার রক্ষা, তাদের নিরাপত্তা, সুস্বাস্থ্য ও সুচিকিৎসা নিশ্চিতকরণে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন নীতি ও আইন পাস করা হয়েছে। প্রতিটি শিশুর সবচেয়ে আপনজন হয়ে থাকে তার বাবা-মা। শিশুদের বেড়ে ওঠায় মায়ের মমতা ও বাবার স্নেহের কোনো তুলনা নেই। বাবা-মায়ের সঠিক দিকনির্দেশনা ও যত্নে একটি শিশু পরিপূর্ণ মানুষ হিসেবে বিকশিত হতে পারে। সাম্প্রতিককালে খবরের দিকে তাকালে আমরা দেখতে পাই, মা-বাবার অসাবধানতার কারণে বিভিন্ন দুর্ঘটনায় শিশুরা আহত ও নিহত হচ্ছে।

গত এক মাসে শুধু গলায় লিচুর বিচি আটকে সারা দেশে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়াও এর আগে ২০১৮, ২০১৯ ও ২০২১ সালে একজন করে মোট ৩ শিশুর মৃত্যু হয়েছিল। অর্থাৎ দুর্যোগ ফোরামের তথ্য মতে, লিচুর বিচি গিলে এ পর্যন্ত অন্তত ১১ শিশুর মৃত্যু হয়েছে। তবে সে সময় সংখ্যাটি কম থাকায় ঘটনাগুলো তেমন গুরুত্ব পায়নি। কিন্তু এক মাসে ৯ শিশুর মৃত্যু সবাইকে ভাবিয়ে তুলছে। সম্প্রতি হায়েনার কামড়ে দুই বছরের ছোট্ট শিশুর কনুই পর্যন্ত হাত বিচ্ছেদ হওয়ার ঘটনা জনমনে আলোড়ন সৃষ্টি করেছে। শিশুটি রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় মা-বাবার সঙ্গে বেড়াতে যায়। ডিএমপির মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশের ভাষ্যমতে, হায়েনার খাঁচাটি ৭ ফুট উঁচু লোহার রড ও বেড়া দিয়ে ঘেরা। এর এক ফুট সামনে লোহার রডের একটি নিরাপত্তা বেষ্টনী দেওয়া ছিল যাতে বেষ্টনী অতিক্রম না করার নির্দেশনা টানানো ছিল। জাতীয় চিড়িয়াখানার কর্তৃপক্ষ জানায়, শিশুটির মা-বাবাই নিরাপত্তা বেষ্টনী পার হয়ে শিশুটিকে নিয়ে হায়েনার খাঁচার কাছে চলে আসেন। বাচ্চাটি ছোট হওয়ায় খাঁচায় নেট থাকা সত্ত্বেও বাচ্চা নেটের ভেতরে হাত ঢুকিয়ে দেয়। ফলে দুর্ঘটনাটি ঘটে যায়।

মূলত সাম্প্রতিক সময়ের এ দুর্ঘটনাগুলোতে মা-বাবার অসাবধানতাকে প্রধানত দায়ী বলা যায়। ছোট বাচ্চারা অনেক কিছুই বুঝতে সক্ষম নয়। কোন কাজটি তাদের ক্ষতি করবে কোনটির ফলে তারা কষ্ট পাবে এসব তাদের বোধশক্তির বাইরে। ফলে বাবা-মা ও পরিবারের সদস্যরা বাচ্চাদের প্রতি বেশি যত্নবান হওয়া উচিত। তাদের চলাফেরার দিকে সজাগ দৃষ্টি রাখা উচিত। মনে রাখতে হবে, শিশুরাই জাতির ভবিষ্যৎ, তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের কর্তব্য। বিশেষ করে মা-বাবার ওপর এ দায়িত্ব একটু বেশি থাকে। তাই বাচ্চাদের লালন-পালনের সময় আমাদের অবশ্যই সতর্ক ও সজাগ থাকা উচিত।

ফাইরুজ নাহিয়ান, শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X