বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক, কানপুর থেকে
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৪ এএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

‘গ্রিন পার্ক’ ঘিরে নিরাপত্তা জাল

‘গ্রিন পার্ক’ ঘিরে নিরাপত্তা জাল

কানপুরে পা রাখার আগেই খবরটা ছিল চমকে যাওয়ার মতো। ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ঘিরে ধর্মঘট ডেকে বসে স্থানীয় সংগঠন হিন্দু মহাসভা। তবে কানপুর শহরের বিভিন্ন অংশ ঘুরে তেমন কিছুই চোখে পড়েনি। যে যার দৈনন্দিন কর্মব্যস্ততার মধ্য দিয়ে দিন কাটিয়ে দিচ্ছেন। উল্টো তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে দর্শকদের মধ্যে টিকিট পেতেও এক প্রকার প্রতিযোগিতা দেখা গিয়েছে। এমন হুমকির মধ্যে নড়েচড়ে বসেছে উত্তর প্রদেশের পুলিশ। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় চারপাশ ঘিরে রেখেছেন তারা। নির্দিষ্ট পোশাকের বাইরেও সাদা পোশাকে মিলেছিল অনেক আইনশৃঙ্খলা বাহিনীর দেখা।

চেন্নাই থেকে কানপুর আসার পর একদিন হোটেলেই কাটিয়েছিলেন রোহিত শর্মা, নাজমুল হোসেন শান্তরা। বুধবার সকালে আনুষ্ঠানিক অনুশীলন করেন তারা। এ সময় কানপুর গ্রিন পার্ক স্টেডিয়ামের আশপাশে সরেজমিন ঘুরে দেখেছে কালবেলা। তেমন কোনো বিক্ষোভ কিংবা লোক জড়ো হওয়ার ঘটনা দেখা যায়নি। তার পরও স্টেডিয়ামের প্রতিটি গেটে ছিল পুলিশের কঠোর সতর্ক অবস্থান। মাঠে প্রবেশের কার্ড থাকার পরও বেশ কয়েকটি চেকপোস্ট পেরিয়ে স্টেডিয়ামে আসতে হয়েছিল মাঠকর্মী থেকে শুরু করে সংবাদকর্মীদেরও।

গ্রিন পার্কের ড্রেসিংরুমের পাশে ও ওপরের গ্যালারিতে কয়েকশ নিরাপত্তাকর্মী দেখা গেছে। মাঠে বেশ কয়েকবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও সরব উপস্থিতির দেখা মেলে। নিরাপত্তাবাহিনীর সদস্যদের বিভিন্ন নির্দেশনা দিচ্ছিলেন উত্তর প্রদেশ পুলিশের অ্যাডিশনাল ডিসিপি রাজেশ শ্রীবাস্তব। পুরো মাঠ প্রদক্ষিণ শেষে তিনি জানিয়েছেন, তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছেন তারা। রাজেশ শ্রীবাস্তব বলেন, ‘এখানে তিন ধরনের নিরাপত্তা দেওয়া হচ্ছে। একটি হচ্ছে আইসোলেশন কর্ডন যেটি মাঠ, পিচ ও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা দিচ্ছে। বাকি দুটি ধরনের মাধ্যমে প্যাভিলিয়নসহ স্টেডিয়ামের রাস্তাসহ আশাপাশের এলাকায় নিরাপত্তা দেওয়া হচ্ছে। প্রতিটি কর্ডনই তিন-চারটি ভাগে বিভক্ত। কাজ করছে এক হাজার পুলিশ, ক্যামেরা রয়েছে একশর মতো।’

কানপুর টেস্ট ঘিরে হুমকি থাকলেও পুলিশ খুব একটা উদ্বিগ্ন নয়। প্রচুর নিরাপত্তা বেষ্টনী থাকায় কোনো সমস্যাও দেখছেন না পুলিশের এই কর্মকর্তা, ‘হুমকি নিয়ে অনেক ধরনের তথ্য আছে। এগুলো কিছু বলা যাচ্ছে না। বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। উত্তর প্রদেশ পুলিশের নিজস্ব স্ট্যান্ডার্ডে নিরাপত্তা দেওয়া হচ্ছে। এগুলো ফাঁকি দিয়ে বের হওয়া অসম্ভব। তাই বলতে পারি কোনো উদ্বেগ নেই।’ বাংলাদেশ টিমের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে চিন্তা নেই বলে জানানো হয়। সবকিছু দেখভাল করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টারমারকে তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

জাকসুর উদ্যোগে জাবিতে এক হাজার ফলজ-ঔষধি গাছ বিতরণ

ভূমিকম্পে নিহতের সর্বশেষ সংখ্যা জানাল ভেনিজুয়েলা সরকার

বদলির নির্দেশের দুই মাস পরও একই কর্মস্থলে পিআইও

সংবিধানে ফিরছে গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা

রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা

একযোগে কুয়েত ও বাহরাইনে হামলা চালাল ইরান

চমক নিয়ে জুলাইয়ে আসছে একগুচ্ছ নতুন স্মার্টফোন

আ.লীগ আমলে তিন বাহিনীর বঞ্চিতদের কাছে ফের আবেদন চাইল সরকার

১০

যুদ্ধাপরাধের তোয়াক্কা না করে ইরানের রেলসেতুতে মার্কিন হামলা

১১

টানা ৫ দিন জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

১২

নতুন পে-স্কেলে গ্রেডভিত্তিক ইনক্রিমেন্টে পরিবর্তন আসছে

১৩

ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ, সেমিতে যাবে কে?

১৪

পাহাড় ধস: লামায় ৫, চকরিয়ায় ২ জন নিহত

১৫

জাককানইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হলেন খন্দকার নাজমুল হাসান

১৬

নদীর পানি বাড়ছে, ফেনীতে বন্যার শঙ্কা

১৭

বিদ্যুৎ-নেটওয়ার্ক বিপর্যয়ে চরম দুর্ভোগে ২ উপজেলা

১৮

সিরিজ বাঁচাতে টাইগারদের সামনে কঠিন পরীক্ষা আজ

১৯

এলজিইডি কর্মকর্তাদের না পেয়ে কর্মচারীকে ‘মারধরের নমুনা দেখালেন’ বিএনপি নেতা

২০
X