রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৯ জুন ২০২৫, ০৭:৫৭ এএম
প্রিন্ট সংস্করণ

রংপুরে হবে ‘মিনি বিসিবি’ মাঠ দেখে ক্ষুব্ধ প্রেসিডেন্ট

রংপুর ক্রিকেট গার্ডেন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি : কালবেলা
রংপুর ক্রিকেট গার্ডেন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি : কালবেলা

‘সব ধরনের ক্রিকেটে রংপুর চ্যাম্পিয়ন, অথচ মাঠের হাল বেহাল!’—রংপুরে এসে মাঠের অবস্থা দেখে হতাশ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শনিবার রংপুর ক্রিকেট গার্ডেনে এসে তিনি বলেন, ‘এখানে হাজার হাজার মেধাবী ক্রিকেটার রয়েছে। কিন্তু তাদের বিকাশের সঠিক পথ আমরা কতটুকু তৈরি করে দিতে পেরেছি, আমি জানি না। তার একটা উদাহরণ হলো, এ মাঠেই আমি এক সময় প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছি। আমি দুঃখিত—আজ এসে মাঠের যা অবস্থা দেখলাম। পিচ দেখার সুযোগ হয়নি এখনো, তবে ইমপ্রুভমেন্টের অনেক জায়গা আছে।’

অবশ্য হতাশার মাঝেও আশার আলো দেখিয়েছেন তিনি। ঘোষণা দিয়েছেন, রংপুরে গড়ে তোলা হবে বিসিবির ‘ছোট সংস্করণ’ বা মিনি বিসিবি, যা রংপুর অঞ্চলেই কোচ, আম্পায়ার, পিচ ও ক্রিকেটের উন্নয়ন নিয়ন্ত্রণ করবে।

টেস্ট ক্রিকেটে মর্যাদা লাভের ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে গতকাল বেলা ১১টার দিকে রংপুর ক্রিকেট গার্ডেনে এসে ক্রিকেট নিয়ে নানা পরিকল্পনার কথা জানান বিসিবির নতুন সভাপতি। ক্রিকেটকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘ক্রিকেট আর শুধু ঢাকাকেন্দ্রিক থাকবে না, দেশের সব অঞ্চলে ছড়িয়ে দিতে চাই আমরা। রংপুরে এমন একটি কাঠামো গড়ে তুলব, যেখানে পিচ, আম্পায়ার, কোচসহ সবকিছু থাকবে রংপুরের নিয়ন্ত্রণে। একটি ছোট্ট ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড’ এখানে স্থাপন করব, যার কাছে আপনারা আপনার সব অভিযোগ, সাফল্য এবং গল্প বলবেন। তারপর আমরা সরাসরি এখান থেকে শুনব।’

টেস্ট ক্রিকেটের ২৫ বছর উপলক্ষে বিসিবি ক্রিকেটকে ‘ডিসেন্ট্রালাইজ’ করতে যাচ্ছে। সে লক্ষ্যেই বিভাগগুলোতে সফর করছেন বুলবুল। তিনি বলেন, ‘রাজশাহী ও রংপুর নিয়ে তৈরি হচ্ছে একটি জোন। এই জোনেই হবে মেয়েদের ক্রিকেট, প্রিমিয়ার লিগ, প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রম।’

রংপুর ক্রিকেট গার্ডেনের ফাঁকা জায়গায় দীর্ঘদিন ধরে বড় মেলার আয়োজন হয়। একই সঙ্গে খেলোয়াড়রা এই স্থানটিকে ইনডোর প্র্যাকটিস ফ্যাসিলিটির জন্য ব্যবহার করার দাবি জানিয়ে আসছেন। বিসিবিও এই চাহিদাকে গুরুত্ব দিচ্ছে জানিয়েছেন বুলবুল, ‘একটি ইনফ্রাস্ট্রাকচার নির্মাণে সময় লাগতে পারে, তবে এটি আমাদের অগ্রাধিকার। যত দ্রুত সম্ভব এখানে এমন একটি ফ্যাসিলিটি গড়ে তোলা হবে, যা কেবল ক্রিকেট অনুশীলনের জায়গা নয়, বরং ক্রিকেটের সংস্কৃতি গড়ে তোলার কেন্দ্রবিন্দু হবে।’ রংপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের দাবি দীর্ঘদিনের। সেটা অনুধাবনও করেন বিসিবি প্রেসিডেন্ট। কিন্তু এ নিয়ে কোনো প্রতিশ্রুতি দিতে পারেননি তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X