স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ এএম
প্রিন্ট সংস্করণ

এশিয়ার সেরা একাদশে সাকিব

এশিয়ার সেরা একাদশে সাকিব

সংযুক্ত আরব আমিরাতে ৯ সেপ্টেম্বর শুরু হবে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ। এবারের আসরে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলবে সর্বোচ্চ ৮ দল। সরাসরি অংশ নিয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বাছাই পর্ব পেরিয়ে খেলবে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং। ৮ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপ ‘এ’-তে আছে ভারত, ওমান, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ ‘বি’-তে আছে বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। প্রতিটি দল একে অন্যের সঙ্গে গ্রুপ পর্বে একবার করে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে, যেখানে সবাই সবার সঙ্গে খেলবে। সুপার ফোরের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। আসন্ন এই টুর্নামেন্ট সামনে রেখে সর্বকালের সেরা এশিয়া কাপ একাদশ প্রকাশ করেছে ক্রিকইনফো। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে সেই একাদশে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান।

এই একাদশ নির্বাচনের ক্ষেত্রে ক্রিকইনফো দুটি বিষয়কে প্রাধান্য দিয়েছে। শুধু আন্তর্জাতিক টি-টোয়েন্টি নয়, বরং সব ধরনের টি-টোয়েন্টিতে খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে। একটি দেশ থেকে সর্বোচ্চ চারজন খেলোয়াড় নেওয়ার সুযোগ রাখা হয়েছিল।

ক্রিকইনফোর একাদশে সাকিব আল হাসান জায়গা পেয়েছেন তার অলরাউন্ড পারফরম্যান্সের জন্য। বাংলাদেশের জার্সিতে যেমন দুর্দান্ত ছিলেন সাকিব, তেমনি বিশ্বের নামিদামি সব ফ্র্যাঞ্চাইজি লিগে দাপটের সঙ্গে খেলেছেন তিনি। সর্বোচ্চ চারজন ক্রিকেটারকে রাখা হয়েছে ভারত থেকে। তিনজন ক্রিকেটার রয়েছেন শ্রীলঙ্কা থেকে। এ ছাড়া পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেটারও রয়েছেন একাদশে। দলটির অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ধোনিকে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

১০

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১১

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১২

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১৩

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

১৪

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

১৫

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

১৬

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

১৭

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

১৮

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

১৯

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

২০
X