মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫২ এএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩০ এএম
অনলাইন সংস্করণ

‘দেশের উন্নয়নে বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই’

মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নে তীলখড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিএনপির কর্মীসভায় বক্তব্য দেন কাজী সালিমুল হক কামাল। ছবি : কালবেলা
মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নে তীলখড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিএনপির কর্মীসভায় বক্তব্য দেন কাজী সালিমুল হক কামাল। ছবি : কালবেলা

দেশের উন্নয়নের জন্য বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী সালিমুল হক কামাল।

রোববার (০৭ সেপ্টেম্বর) মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নে তীলখড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিএনপির কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

কাজী সালিমুল হক কামাল বলেন, জামায়াত একটি ধর্মভিত্তিক ইসলামী দল, তাই ভারত ও আমেরিকা তাদের পছন্দ করে না। এ জন্য তাদের ক্ষমতায় যাওয়া খুব কঠিন। তারা এই দেশ চালাতে পারবে না। বিদেশি কোনো বড় শক্তি তাদের সমর্থন করে না। এই জন্য আগামীতে বিএনপি ছাড়া আর কোনো বিকল্প নেই। এ সময় নেতাকর্মীদের নিজেদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি না করে ধানের শীষের পক্ষে থাকার আহ্বান জানান।

দলের ঐক্য রক্ষার পাশাপাশি ভোট বৃদ্ধি ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে কাজী কামাল বলেন, ফ্যাসিবাদ আওয়ামী সরকারের সরকারের মিথ্যা মামলায় আমি জেলে থাকায় এখানে তেমন ভালো প্রার্থী ছিল না। সেই কারণে আমাদের দল থেকে একজনকে মনোনয়ন দিয়েছিল। উনি বিএনপি থেকে তিনবার ও জাতীয় পার্টি থেকে দুবার নির্বাচন করেছেন, কিন্তু একবারও জিততে পারেননি। জনগণের ভালোবাসা এখনো আমার সঙ্গে আছে। আমরা বিএনপির ভোট বৃদ্ধি করতে পেরেছি। তাই দলের মধ্যে যারা বিভাজন সৃষ্টি করতে চাচ্ছে তাদের প্রতি সতর্ক থাকবেন। দেশের উন্নয়নের জন্য বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার সৈনিক এবং শহীদ জিয়ার আদর্শের সৈনিক। জামায়াত-শিবির আমাদের মা-বোনদের ঘরে ঘরে গিয়ে ধর্মব্যবসা ও বেহেশতের টিকিট বিক্রি করতে চাচ্ছে। এ জন্য সবাইকে সচেতন করবেন।

তিনি আরও বলেন, জামায়াত-শিবির বিভিন্নভাবে বিভ্রান্তি করতে চায়, কেউ বিভ্রান্ত হতে হবে না। জামায়াত শিবির গুপ্ত সংগঠন আওয়ামী লীগের মতো ক্ষণে ক্ষণে রং পাল্টায়। আপনারা সতর্ক থাকবেন। বক্তব্যের একপর্যায়ে উপস্থিত হাজারো জনতাকে সঙ্গে নিয়ে ধানের শীষ প্রতীকসহ বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন কর্মী সভাস্থলটিকে।

কর্মিসভায় বিএনপি নেতা মোজাফফর হোসেন টুকু, আনিচুর রহমান মিল্টন ও ছবেদ আলী বিশ্বাসসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১০

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১১

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১২

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৩

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৪

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৫

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৮

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৯

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

২০
X