মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯ এএম
অনলাইন সংস্করণ

কার্টনের ভেতরে নবজাতকের লাশ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগরে রাস্তার পাশে পড়ে থাকা কার্টনের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নবজাতকের পরিচয় পাওয়া যায়নি।

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রাড়িখাল ইউনিয়নের কবুতর খোলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, কবুতরখোলা এলাকায় রাস্তার পাশে একটি কার্টনে শিশুর মরদেহটি দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নবজাতকের বয়স ২-৩ দিন হতে পারে।

এবিষয়ে শ্রীনগর থানার ওসি নাজমুল হুদা খান বলেন, ৯৯৯ এর মাধ্যমে জানতে পেরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটির সুরতহাল রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, ঘটনা উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। কোনো সন্ধান না পাওয়া গেলে বেওয়ারিশ হিসেবে দাফন করার জন্য আঞ্জুমান মুফিদুলের কাছে অথবা প্রশাসনের উদ্যোগে দাফনের ব্যবস্থা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১০

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১১

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১২

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৪

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৫

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৬

আজকে স্বর্ণের বাজারদর

১৭

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১৮

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১৯

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

২০
X