সিলেট ব্যুরো
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বাড়ি ছাড়ার কারণ জানালেন ক্রিকেটার নাসুমের বাবা

ক্রিকেটার নাসুম আহমেদের বাবা আক্কাস আলী। ছবি : কালবেলা
ক্রিকেটার নাসুম আহমেদের বাবা আক্কাস আলী। ছবি : কালবেলা

চার বছর আগের ঘটনা। ক্রিকেটার নাসুম আহমেদের শ্বশুর বাড়ির মানুষদের মেহমানদারি নিয়ে শুরু হয় বাবা-ছেলের বিবাদ। বাবা আক্কাস আলী উপলব্ধি করেন ছেলে ও ছেলের বউয়ের সংসারে এখন বোঝা তিনি। আর সেদিনই বাবাকে নাসুম বলেন, ‘তোমারে কে দিছে জায়গা, কে বলছে থাকতে!’ এ কথাতেই এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন আক্কাস আলী। এরপর আর ফেরেননি।

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালবেলার সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাসুমের বাবা।

তিনি বলেন, আমার ছেলে বিশ্বমঞ্চে খেলে। অথচ, আমি কোথায় আছি, কী অবস্থায় আছি, তা দেখারও আগ্রহ হয়নি আমার ছেলের। ইমন স্যারও (ক্রিকেট কোচ) আমার কষ্টের সময় আমাকে সাহায্য করেছে। অথচ আমার ছেলের কোনো সহায়তা আমি পাইনি।

‘নাসুমের কোটি টাকা থাকতে পারে। বিশ্বজয় করলেও আমি ছেলের কাছে হার মানব না। সে যত কিছুই হয়ে যাক, সম্পর্কে সে আমার ছেলেই। আমার তার প্রতি অভিযোগ নেই। আল্লাহ তারে অনেক বড় করুক।’

চার বছর আগের ঘটনা তুলে ধরে তিনি বলেন, একদিন দুপুরে খাবার নিয়ে আলোচনার একপর্যায়ে নাসুম রেগে আমাকে বলে, ‘তোমারে কে দিছে জায়গা, কে বলছে থাকতে।’ তার পর থেকেই আমি ঘর ছেড়েছি।

ছেলের উদ্দেশে আক্কাস বলেন, আমি যে গত ৪ বছর ধরে বাড়ি ছেড়েছি- কোনোদিন কী জানতে চেয়েছে যে বাবা কোথায় আছে, কোন বাসায় আছে একটু দেখে আসি। এই সময়টুকুও তার ছিল না?

আক্কাস আলী যে প্রতিষ্ঠানের গার্ডের চাকরি করেন সেখানকার ম্যানেজার সামাদ খান সামির কালবেলাকে বলেন, ‘যখন শুনেছি উনি এত বড় ক্রিকেটারের বাবা, দেশের গৌরব নাসুম আহমেদের বাবা, তখন বিশ্বাস করতে পারিনি। নাসুম হয়ত এখন বুঝতে পারছে না। তবে একটা সময় ঠিকই বুঝবে, তখন হয়ত ১০টা টাকা খরচ করার সুযোগটাও থাকবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১০

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১১

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১২

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৫

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৬

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৭

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৮

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৯

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

২০
X