কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

ওমানের ১০ বছরের গোল্ডেন ভিসা পাবেন যারা

গোল্ডেন ভিসা। ছবি: সংগৃহীত
গোল্ডেন ভিসা। ছবি: সংগৃহীত

বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে ও পেশাগত দক্ষতাভিত্তিক ব্যক্তিদের টানতে ১০ বছর মেয়াদি গোল্ডেন ভিসা চালু করেছে ওমান। ২০৪০ সালের ভিশনকে সামনে রেখে এ পদক্ষেপ নিয়েছে দেশটি। খবর গালফ নিউজ

সম্প্রতি সালালাতে ‘টেকসই ব্যবসায়ী পরিবেশ’ ফোরামে গোল্ডেন ভিসা চালুর ঘোষণা দেওয়া হয়। এই কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, গোল্ডেন ভিসার মাধ্যমে বেসরকারি খাতকে আরও শক্তিশালী করা, চাকরির বাজার সম্প্রসারণ করাসহ দক্ষতা বিনিময়ের পরিবেশ তৈরি হবে।

এই স্ক্রিমের অধীনে বিনিয়োগকারীরা ৫ লাখ ২০ হাজার মার্কিন ডলারের বিনিময়ে স্ত্রী, সন্তান এবং নিকটাত্মীয়দের জন্য নবায়নযোগ্য এক দশক মেয়াদি ভিসা পাবেন। এক্ষেত্রে সংখ্যা এবং বয়সের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি।

গোল্ডেন ভিসাধারীদের জন্য দুই ধরনের সুবিধা প্রদান করছে ওমান। যার মধ্যে রয়েছে টায়ার ওয়ান ভিসা। যার মেয়াদ ১০ বছর। এই ভিসা পেতে ন্যূনতম ৫ লাখ ওমানি রিয়াল কোনো লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, পাবলিক জয়েন্ট-স্টক কোম্পানি অথবা সরকারি বন্ডে বিনিয়োগ করতে হবে। অথবা আবেদনকারীরা সুলতানাতে ৫ লাখ রিয়াল মূল্যের সম্পত্তি কিনতে পারবেন। এ ছাড়া এমন একটি কোম্পানি গঠন করতে পারবেন যেখানে অন্তত ৫০ জন ওমানি নাগরিক চাকরির সুযোগ পাবেন। তবে কোম্পানির মূলধনের অঙ্কে কোনো ধরাবাঁধা নিয়ম রাখা হয়নি। এই ভিসার জন্য আবেদন খরচ নির্ধারণ করা হয়েছে ৫৫১ ওমানি রিয়াল এবং এটি নবায়নযোগ্য।

এ ছাড়া রয়েছে টায়ার টু ভিসা। এর মেয়াদ পাঁচ বছর। এক্ষেত্রে বিনিয়োগকারীদের ন্যূনতম ২ লাখ ৫০ হাজার ওমানি রিয়াল লিমিটেড লায়াবিলিটি কোম্পানি অথবা পাবলিক জয়েন্ট-স্টক কোম্পানি কিংবা সুলতানাতে ২ লাখ ৫০ হাজারের বিয়ালের সম্পত্তি ক্রয় করতে হবে। এই ভিসার জন্য আবেদন খরচ নির্ধারণ করা হয়েছে ৩২৬ রিয়াল।

ওমানে বর্তমানে বসবাসরত প্রবাসী কর্মীরা যারা সুলতানাতেও থেকে যেতে চান, তারা মাসিক ন্যূনতম ৪ হাজার ওমানি রিয়াল স্থায়ী আয়ের প্রমাণ দেখিয়ে একটি বর্ধিত আবাসিক অনুমতি নিতে পারবেন।

ওমানের গোল্ডেন ভিসা পেতে আবেদনকারীর বয়স অন্তত ২১ বছর হতে হবে। এ ছাড়া আর্থিকভাবে সচ্ছল থাকতে হবে। পাশাপাশি নিরপরাধ মুক্ত হতে হবে। এ ছাড়া বৈধ পাসপোর্টসহ স্বাস্থ্য বিমান থাকতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X