স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৩ এএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণ, নিহত ১

খাইবার পাখতুনখাওয়ার ক্রিকেট মাঠে বোমা বিস্ফোরণ। ‍ছবি : সংগৃহীত
খাইবার পাখতুনখাওয়ার ক্রিকেট মাঠে বোমা বিস্ফোরণ। ‍ছবি : সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার ক্রিকেট মাঠে ম্যাচ চলাকালে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ১ জন নিহত ও একাধিকজন আহত হয়েছেন। পাকিস্তানের গণমাধ্যম ‘ডন’ এ খবর প্রকাশ করে। শনিবার (৬ সেপ্টেম্বর) খাইবার পাখতুনখাওয়ার বাজৌর জেলার খার তেহসিল এলাকার কাউসার ক্রিকেট গ্রাউন্ডে বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা সূত্রে জানা যায়, আইইডির (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা তাৎক্ষণিক উদ্ভাবিত বিস্ফোরক) মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে। পুলিশের দাবি, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এই হামলা চালানো হয়েছে। বিস্ফোরণের পর ঘটনাস্থলেই একজন প্রাণ মারা যান। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, মাঠে হামলার পর হামলাকারীরা কোয়াডপ্টারের সাহায্যে থানাতেও হামলা চালানোর চেষ্টা করেছিলেন। যদিও তা লক্ষ্যভ্রষ্ট হয়েছে। এই ঘটনায় কোনো সন্ত্রাসবাদী বা জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি। তবে পুলিশের ধারণা, জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলা চালিয়ে থাকতে পারে।

পাকিস্তান সেনাবাহিনী গত জুলাই থেকে খাইবার পাখতুনখাওয়ার বাজৌর জেলায় সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে। ধারণা করা হচ্ছে, পাল্টা জবাব দিতেই জেলার বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে টিটিপি। কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার জানিয়েছে, এ অভিযানের উদ্দেশ্য হলো জঙ্গিদের আস্তানা ধ্বংস করা এবং সীমান্তবর্তী এই অশান্ত এলাকায় জননিরাপত্তা ফিরিয়ে আনা। সেখানে সম্প্রতি টিটিপির কার্যক্রম বেড়ে গিয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১০

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১১

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১২

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৩

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৪

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৬

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৭

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৮

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

২০
X