চবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১১ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

চতুর্মুখী আন্দোলনে উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলন। ছবি : কালবেলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলন। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চতুর্মুখী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় প্রক্টরিয়াল বডি ও প্রশাসনের পদত্যাগের দাবিতে শাখা ছাত্রদল এবং প্রক্টরিয়াল বডিসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে অধিকার সচেতন শিক্ষার্থীরা।

এ ছাড়াও শিক্ষক হেনস্তার প্রতিবাদে ইতিহাস বিভাগের শিক্ষার্থী এবং স্লাট শেমিংয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে নারী শিক্ষার্থীরা।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে আলাদা আলাদাভাবে বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন করে শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা।

প্রশাসনকে ‘লাল কার্ড’ দেখিয়ে পদত্যাগের দাবি ছাত্রদলের

রোববার দুপুর ১টার দিকে ফের প্রশাসনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কলা ঝুপড়ি হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করে তারা। এ সময় বিশ্ববিদ্যালয় প্রক্টর, রেজিস্ট্রার এবং প্রশাসনকে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ বলে তাদের পদত্যাগ দাবি করে ছাত্রদল।

এ সময় নেতারা বলেন, আমরা দেখতে পাচ্ছি এই প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। নারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রক্টর কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। রেজিস্ট্রার ছাত্রদলকে নিয়েও কটুক্তি করেছে। প্রশাসনকে তার কাজের জন্য লাল কার্ড দেখিয়ে পদত্যাগের দাবি জানান তারা।

এর আগে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রশাসনের পদত্যাগের দাবিতে মশাল মিছিল করেছে শাখা ছাত্রদল। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের দায় নিয়ে দ্রুত সময়ের মধ্যে পদত্যাগের দাবি জানায় সংগঠনটির নেতারা।

প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবিতে ‘অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ’র কর্মসূচি

এদিকে রোববার দুপুরে প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ ৭ দফা দাবিতে ফের বিক্ষোভ কর্মসূচি করেছে ‘অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে বামপন্থি কিছু সংগঠনের নেতাকর্মীরা।

তাদের ৭ দফা দাবি হলো, আহতদের মানসম্মত চিকিৎসা ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা, চিহ্নিত শিক্ষার্থীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, মামলার অসঙ্গতি দূর করে প্রকৃত অপরাধীদের বিচার, অন্তর্ভুক্তিমূলক সমন্বয় কমিটি গঠন, সিন্ডিকেট সিদ্ধান্ত বাস্তবায়ন ও নিরাপদ ক্যাম্পাসের রোডম্যাপ ঘোষণা এবং সর্বশেষ প্রক্টরিয়াল বডির পদত্যাগ ও যোগ্য কর্তৃপক্ষ নিয়োগ।

এর আগে শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কলা ঝুপড়িতে সংবাদ সম্মেলনে এ ৭ দফা দাবি জানায় ‘অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ’। পরদিন শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের ড. এ আর মল্লিক (প্রশাসনিক ভবন) ভবনের নাম পরিবর্তন করে ‘নিয়োগ বাণিজ্যের জমিদার ভবন’ নামকরণ করেন তারা।

এদিন সন্ধ্যায় একই দাবিতে মশাল মিছিল নিয়ে প্রক্টর অফিসের সামনে বিক্ষোভ করেন তারা। এ সময় প্রক্টর অফিসের দেয়ালে রঙ দিয়ে ‘প্রতীকী রক্ত’ প্রতিবাদ জানায় তারা। কবিতা ও গান গেয়েও প্রতিবাদ জানাতে দেখা গেছে নেতাকর্মীদের। পাশাপাশি প্রক্টর অফিসের গেটে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের ছবি টাঙিয়ে প্রতিবাদ জানায় ‘অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ’ এর ব্যানারে বামপন্থি সংগঠনের নেতাকর্মীরা।

শিক্ষক হেনস্তার প্রতিবাদে ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ

এদিকে রোববার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর নুরুল হামিদ কাননকে হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ করেছে বিভাগের শিক্ষার্থীরা। এ ঘটনার যথোপযুক্ত বিচার দাবি করেন তারা।

শিক্ষার্থীরা বলেন, শুক্রবার প্রশাসনিক ভবনের নাম কেটে ‘জমিদার ভবন’ নাম লিখে দেয় ‘অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে বামপন্থি কিছু সংগঠনের নেতারা। এ ঘটনাকে কেন্দ্র করে সহকারী প্রক্টর নুরুল হামিদের সঙ্গে তীব্র বাগবিতণ্ডায় জড়ায় তারা। এরই প্রতিবাদে বিক্ষোভ করেছে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা।

স্লাট গেমিংয়ের প্রতিবাদে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ

এদিকে একইদিন দুপুর ১টার দিকে ফেসবুকে নারী শিক্ষার্থীকে স্লাট শেমিংয়ের প্রতিবাদে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। এ সময় তারা ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। পাশাপাশি নারী শিক্ষার্থী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া স্লাট শেমিংয়ের প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X