কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩ এএম
অনলাইন সংস্করণ

প্রেমিককে ভিডিও পাঠিয়ে নিজেকে শেষ করলেন তরুণী

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

প্রেমিককে ভিডিও পাঠিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণী। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর বিবেকানন্দ পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ওই তরুণী হলেন সুদীপ্তা মাইতি। শনিবার রাতে রাহুল নামে এক যুবককে একটি ভিডিও পাঠিয়েছিলেন তিনি। সেখানে তিনি তার প্রেমিককে গলার ফাঁস দেওয়ার কথা জানান। পরে ওই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তবে কেন তিনি আত্মহত্যা করেছেন, তা এখনও স্পষ্ট নয়। এ ঘটনার তদন্ত করছে পুলিশ।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বিবেকানন্দ পার্ক এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন সুদীপ্তা। সেখানেই সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলে আত্মহত্যা করেন তিনি।

পুলিশ আরও জানায়, সুদীপ্তার ভিডিও বার্তা পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান রাহুল। তিনিই প্রথম তরুণীকে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। তার চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে এলাকার মানুষ পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ওই তরুণীকে মৃত অবস্থায় উদ্ধার করে। ওই মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মৃত্যুর নেপথ্যে কী কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

১০

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১১

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১২

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৩

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৪

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৫

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৬

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৭

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৯

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

২০
X