বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৮ এএম
অনলাইন সংস্করণ

তুরস্কের জালে স্পেনের ৬ গোল, স্বস্তির জয় পেল জার্মানি

বড় জয় পেয়েছে স্পেন। ‍ছবি : সংগৃহীত
বড় জয় পেয়েছে স্পেন। ‍ছবি : সংগৃহীত

ম্যাচের আগে কোচ দিয়েছিলেন ভালো খেলার চ্যালেঞ্জ। দুর্দান্ত কিছু করার তাড়না ছিলো পেদ্রি-ইয়ামালদের মধ্যে। সবমিলিয়ে তুরস্কের বিপক্ষে ভয়ংকর স্পেনের দেখা মিলল। মিকেল মেরিনোর হ্যাটট্রিক ও পেদ্রির জোড়া গোলের দিন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৬-০ গোলে জিতেছে স্প্যানিশরা। দলটির হয়ে আরেকটি গোল করেন তরেস। স্পেনের বড় জয়ের দিন স্বস্তির জয়ের দেখা পেয়েছে জার্মানিও।

ম্যাচের ষষ্ঠ মিনিটে নিকো উইলিয়ামসের পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে শটে দলকে এগিয়ে নেন স্পেনের পেদ্রি। ২২তম মিনিটে নিজেদের দ্বিতীয় গোলের দেখা পায় স্পেন। ডি-বক্সে চার জন নিজেদের মধ্যে বল দেওয়া-নেওয়া করে পেনাল্টি স্পটের কাছ থেকে শটে বল জালে পাঠান মেরিনো। প্রথমার্ধের একেবারে শেষ দিকে মিকেল ওইয়ারসাবালের পাস বক্সে ফাঁকায় পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন মেরিনো।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে ইয়ামালের পাস ধরে স্কোরলাইনে নাম লেখান তরেস। চার মিনিট পর বুদ্ধিদীপ্ত শটে, দৃষ্টিনন্দন গোলে হ্যাটট্রিক পূরণ করেন মেরিনো। ৬২তম মিনিটে স্কোরলাইন ৬-০ করেন পেদ্রি। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে স্পেন।

এদিকে বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম ম্যাচেই হোঁচট খাওয়ার পর অবশেষে জয় ফিরল জার্মানি। নর্দার্ন আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে তারা। ম্যাচের সপ্তম মিনিটে সের্গে জিনাব্রি গোল করে জার্মানিকে লিড এনে দেন। ৩৪ মিনিটে কর্নার থেকে ভলিতে গোল করে সমতায় ফেরান নর্দার্ন আয়ারল্যান্ডের ইসাক প্রাইস। প্রথমার্ধে দুই দল সমানতালে লড়লেও বিরতির পর চিত্র পাল্টে যায়।

৬৯ মিনিটে ডেভিড রাউমের লম্বা পাসে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে বল ফাঁকায় চলে আসে, সুযোগটি নষ্ট করেননি নাদিম আমিরি। ম্যাচের ৭২ মিনিটে ফ্লোরিয়ান ভার্টজ বক্সের বাইরে থেকে দুর্দান্ত ফ্রি-কিকে ব্যবধান ৩-১ করেন। এরপর আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X