বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের সামনে সিনারকে উড়িয়ে চ্যাম্পিয়ন আলকারাজ

ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন আলকারাজ। ‍ছবি : সংগৃহীত
ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন আলকারাজ। ‍ছবি : সংগৃহীত

চলতি বছর চারটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেলেছেন ইয়ানিক সিনার। জিতেছেন দুইটি। আলকারাজের বিপক্ষে ফাইনালে মাঠে নামার আগে এক নম্বর টেনিস তারকাও ছিলেন তিনি। সেই সিনারকে রীতিমতো উড়িয়ে দিলেন আলকারাজ। সোমবার চার সেটের লড়াইয়ে সিনারকে ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪ গেমে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন আলকারাজ।

ফাইনাল জমে উঠেছিল আরও একটি কারণে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত ছিলেন দর্শকসারিতে। শুধু ট্রাম্পই নন, রকস্টার ব্রুস স্প্রিংস্টিন, ফ্যাশন আইকন টমি হিলফিগার, অভিনেতা মাইকেল ডগলাস ও বাস্কেটবল সুপারস্টার স্টিফেন কারিও উপস্থিত ছিলেন সিনার-আলকারাজের লড়াই দেখতে।

ফাইনালে সিনারের বিপক্ষে আলকারাজকে দেখা গেল একেবারে ভিন্ন রূপে। আর্থার অ্যাশ স্টেডিয়ামে ৩০ মিনিট দেরিতে শুরু হওয়া ফাইনালে প্রথম গেমেই দারুণ সব ফোরহ্যান্ডে সিনারের সার্ভিস ব্রেক করেন। সেই শুরুর পর থেকে পুরো ম্যাচেই দাপট দেখিয়েছেন আলকারাজ। প্রথম সেটে মাত্র দুটি আনফোর্সড এরর করেন, দুর্দান্ত উইনার মারেন ১০টি। সিনার বলতে গেলে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারলেন না।

দ্বিতীয় সেটে পাল্টা আক্রমণে যান সিনার। আত্নবিশ্বাস ফিরিয়ে সমতাও ফেরান। কিন্ত তৃতীয় সেটে সেই পারফরম্যান্স ধরে রাখতে পারেননি। তৃতীয় সেটে খেলা ঘুরিয়ে দিলেন আলকারাজ। সিনারের ভুল বাড়তে থাকল, র‍্যাকেট ছুড়ে ফেললেন হতাশায়। শেষ সেটে সিনার সর্বোচ্চ চেষ্টা করলেন। কিন্তু আলকারাজের সামনে দাড়াতে পারলেন না শেষ পর্যন্ত। ম্যাচ জিতে র‍্যাকেট হাতে সেই ‘গলফ সুয়িং’ উদযাপনে মাতলেন আলকারাজ।

এই জয়ে সেপ্টেম্বর ২০২৩-এর পর প্রথমবার আলকারাজ ফিরলেন এক নম্বরে। এর আগে টানা ৬৫ সপ্তাহ শীর্ষে ছিলেন সিনার। মাত্র ২২ বছর বয়সে আলকারাজের ট্রফি কেসে এখন ছয়টি গ্র্যান্ড স্লাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১২

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৩

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৪

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৫

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৬

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৭

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৮

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৯

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

২০
X