বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৯ এএম
অনলাইন সংস্করণ

দাফন করতে গিয়েই বিদ্যুৎস্পর্শে দুজনের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারানো সরোয়ার হাওলাদার ও ফিরোজ শিকদার। ছবি : সংগৃহীত
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারানো সরোয়ার হাওলাদার ও ফিরোজ শিকদার। ছবি : সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জে দাদার মরদেহ দাফনের সময় বিদ্যুৎস্পর্শে নাতিসহ দুজনের মৃত্যু হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ছোটরঘুনাথাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ছোটরঘুনাথপুর গ্রামের আবুল হাওলাদারের ছেলে ও নিহত আনিচ হাওলাদারের নাতি সরোয়ার হাওলাদার (২২) এবং এক‌ই গ্রামের চান্দু শিকদারের ছেলে ফিরোজ শিকদার (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত ওই এলাকার আনিচ হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধ মারা যান। এরপর মরদেহ দাফনের জন্য নিহতের বাড়ির আঙিনাসহ কবরস্থানে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করা হয়। এরপর পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফনের জন্য লাশ কবরস্থ করে লাশ বহনকারী খাটিয়া সরাতে যায় সরোয়ার ও ফিরোজ। এ সময় কবরস্থানে দেওয়া বিদ্যুতের লাইনের তারে খাটিয়ায় বিদ্যুতায়িত হয়ে দুজনেই ছিটকে পড়ে যায়। পরে উপস্থিত মুসল্লিরা তাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, স্থানীয়দের মাধ্যমে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ বরিশাল শেবাচিমের মর্গে রয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X