কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা, হাজার জনের বিরুদ্ধে মামলা

বাঁকখালী নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা দেয় স্থানীয়রা। ছবি : কালবেলা
বাঁকখালী নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা দেয় স্থানীয়রা। ছবি : কালবেলা

কক্সবাজারের বাঁকখালী নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কেন্দ্র করে স্থানীয়দের বিক্ষোভ-প্রতিরোধের ঘটনায় কক্সবাজার সদর থানায় আরও একটি মামলা করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) কক্সবাজার সদর মডেল থানায় বাদী হয়ে এ মামলা দায়ের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কক্সবাজার নদী বন্দরের পোর্ট অফিসার মোহাম্মদ আবদুল ওয়াকিল।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইলিয়াস খান। তিনি জানান, এ মামলায় ২৯ জনের নাম উল্লেখ করে ৮০০ থেকে ১০০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নেতা অ্যাডভোকেট মনির উদ্দিনকে এক নম্বর আসামি করে আরও যাদের নাম উল্লেখ করা হয়েছ— উন্নয়ন ইন্টারন্যাশনালের মালিক আতিকুল ইসলাম (সিআইপি আতিক), জেলা আওয়ামী লীগ নেতা মাশেদুল হক রাশেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল খালেক চেয়ারম্যানসহ ২৯ জন।

শুক্রবার অভিযানের পঞ্চম দিন সকাল ৯টার কিছু পর থেকে শহরের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের হাজারো বাসিন্দা শহরের গুনগাছতলায় বিমানবন্দর সড়কের অভিমুখে জড়ো হতে থাকেন।

সকাল ১০টার দিকে ভাঙচুর করা হয় উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি এক্সকাভেটর। ঘটনাস্থলে উপস্থিত সেনাবাহিনী, পুলিশসহ প্রশাসনের কর্মকতাদের ঘিরে রাখেন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে বেলা ১১টায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা না করে পিছু হটতে বাধ্য হয় প্রশাসন। এ ঘটনার জেরে রোববার মামলাটি রুজু হয়েছে বলে এজাহার সূত্রে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১০

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১১

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১২

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৩

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৪

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৫

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১৬

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১৭

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৮

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১৯

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

২০
X